Agamir Somoy E-Paper
শনিবার, ১১ জুলাই, ২০২৬
আগামীর সময়
দুর্ঘটনা থেকে বাঁচালেন ক্যাপ্টেন আসিফ
শনিবার, ১১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিজ্ঞানকেও বুড়ো আঙুল দেখিয়ে গতি বাড়িয়েছেন মেসি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৬:৪২
বিজ্ঞানকেও বুড়ো আঙুল দেখিয়ে গতি বাড়িয়েছেন মেসি

ছবি: রয়টার্স

৩৯ বছর বয়সেও জাদু দেখিয়ে চলেছেন লিওনেল মেসি। এর পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, নিজেকে বিলিয়ে দেওয়া, দক্ষ পেশাদারদের পরামর্শ আর সাফল্যের জন্য তীব্র ক্ষুধা, যা কোনো সুপার মার্কেটে কিনতে পাওয়া যায় না। এটিই তার সাফল্যের আসল রহস্য।

মেসি শুধু একের পর রেকর্ড ভাঙছেন না, বরং এই বয়সের কোনো ফুটবলারের বেলায় জীববিজ্ঞানের নিয়মে যা যৌক্তিক, তাকেও বুড়ো আঙুল দেখাচ্ছেন। মেসির পুষ্টিবিদ স্প্যানিশ বিশেষজ্ঞ ইসমায়েল গালানচো ইনস্টাগ্রামে জানিয়েছেন, কাতার বিশ্বকাপের চেয়েও এবার বেশি গতিতে খেলছেন তিনি! অথচ হওয়ার কথা ছিল উল্টো।

গালানচো লিখেছেন, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফুটবলারের গতি কমতে থাকে। সাধারণত ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে প্রতি বছর ১ থেকে ২ শতাংশ গতি কমে যায়। ৩৫ বছরের পর থেকে প্রতি বছর তা কমে ১.৫ থেকে ৩ শতাংশ পর্যন্ত। মেসির বেলায় তা হয়নি। উল্টো চার বছর আগের চেয়ে গতি বেড়েছে তার।’

গতি বাড়ার পরিসংখ্যানটাও তুলে ধরেছেন গালানচো, ‘২০০৯ থেকে ২০১৫ সালে মেসির সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় প্রায় ৩২.৫ থেকে ৩৩.৫ কিলোমিটার। কাতার বিশ্বকাপে তিনি ঘণ্টায় সর্বোচ্চ ২৯.৩৮ কিলোমিটার গতিতে ছুটেছিলেন। এই বিশ্বকাপে ৩৯ বছর বয়সে তার সর্বোচ্চ গতি ২৮.৩ থেকে ২৯.০৯ কিলোমিটার হওয়ার কথা। কিন্তু সোফাস্কোরের তথ্য অনুযায়ী মেসির গতি ঘণ্টায় সর্বোচ্চ ৩০.৯ কিলোমিটার ছিল, যা ২০২২ সালের চেয়ে ৫ শতাংশ বেশি! এটি বিজ্ঞানকে বুড়ো আঙুল দেখানো।’

মেসি অবশ্য তার বিখ্যাত ‘হাঁটা’ ছাড়েননি এই বিশ্বকাপেও। এবার পাঁচ ম্যাচে মেসি দৌড়েছেন ৩৫ হাজার ৮৬৮ মিটার। এর ৬৪ শতাংশ, বা ২২ হাজার ৯৫৮ মিটার, তিনি কাটিয়েছেন ‘জোন ওয়ান’-এ, যেখানে গতি থাকে ঘণ্টায় ০ থেকে ৭ কিলোমিটার। এটাই হাঁটা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ কেপ ভার্দের বিপক্ষে একটা পরীক্ষা চালিয়েছিল মেসির ওপর। বিরতির পর ১৫ মিনিটের এক স্পেলে তারা স্টপওয়াচ ধরেছিল। সেই ১৫ মিনিটে মেসি মাত্র ৫১ সেকেন্ড দৌড়েছিলেন! এটা পুরোপুরি বৈজ্ঞানিক না হলেও বোঝায় মেসি সেভাবে দৌড়ানটা। তবে যখন গতি বাড়ানোর দরকার তখন ঠিকই করেন সেটা। আর গতি বাড়িয়েই শেষ দিকে মিসরের সঙ্গে করেছিলেন একটি গোল ও অ্যাসিস্ট। আর্জেন্টিনাও পেয়েছিল অবিশ্বাস্য জয়।

 

লিওনেল মেসি২০২৬ ফুটবল বিশ্বকাপআর্জেন্টিনা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    ১২ জুলাই ২০২৬
    সকাল ৭:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    সুইজারল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    সুপার-সাব মেরিনোর গোলে সেমিফাইনালে স্পেন

    সুপার-সাব মেরিনোর গোলে সেমিফাইনালে স্পেন

    ১১ জুলাই ২০২৬, ০০:১২

    স্কালোনির কি মনে আছে পোজ্জোর রেকর্ড!

    স্কালোনির কি মনে আছে পোজ্জোর রেকর্ড!

    ১১ জুলাই ২০২৬, ০০:৪৭

    গিট্টু, বাঘা, বাউল, পারুলদের সঙ্গে মুস্তাফা মনোয়ার স্মরণ

    গিট্টু, বাঘা, বাউল, পারুলদের সঙ্গে মুস্তাফা মনোয়ার স্মরণ

    ১১ জুলাই ২০২৬, ০০:১৪

    আর কয়দিন থাকবে বৃষ্টিবলয় ‘ধারা’, জানা গেল পূর্বাভাসে

    আর কয়দিন থাকবে বৃষ্টিবলয় ‘ধারা’, জানা গেল পূর্বাভাসে

    ১১ জুলাই ২০২৬, ০৭:৫২

    মৃত্যুর গুজবে থানায় হামলা-ভাঙচুর, সেই রিয়াজ কারাগারে

    মৃত্যুর গুজবে থানায় হামলা-ভাঙচুর, সেই রিয়াজ কারাগারে

    ১১ জুলাই ২০২৬, ০৫:৫২

    সস্তা গল্প বানালে দর্শক বুঝে ফেলে

    সস্তা গল্প বানালে দর্শক বুঝে ফেলে

    ১১ জুলাই ২০২৬, ০৫:৩৪

    দুর্ঘটনা থেকে বাঁচালেন ক্যাপ্টেন আসিফ

    দুর্ঘটনা থেকে বাঁচালেন ক্যাপ্টেন আসিফ

    ১১ জুলাই ২০২৬, ০৪:৩৮

    রাশিয়াকে রুখতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ৪ সিনেটরের সমঝোতা

    রাশিয়াকে রুখতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ৪ সিনেটরের সমঝোতা

    ১১ জুলাই ২০২৬, ০১:৩৮

    আজকের নামাজের সময়সূচি (১১ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (১১ জুলাই)

    ১১ জুলাই ২০২৬, ০৭:৩৩

    সরকার মানে একটা বড় এনজিও

    সরকার মানে একটা বড় এনজিও

    ১১ জুলাই ২০২৬, ০৫:৩১

    জন্মদিনের উপহার পেয়ে...

    জন্মদিনের উপহার পেয়ে...

    ১১ জুলাই ২০২৬, ০৫:৩৩

    আরও ভয়ংকর বর্ষার মুখোমুখি কক্সবাজার

    আরও ভয়ংকর বর্ষার মুখোমুখি কক্সবাজার

    ১১ জুলাই ২০২৬, ০২:২০

    রাজার হালে মুম্বাইয়ে হাসানাত আব্দুল্লাহ

    রাজার হালে মুম্বাইয়ে হাসানাত আব্দুল্লাহ

    ১১ জুলাই ২০২৬, ০৫:০০

    মুন্সিগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

    মুন্সিগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

    ১১ জুলাই ২০২৬, ০৯:৩৪

    সুইজারল্যান্ডের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনা একাদশ?

    সুইজারল্যান্ডের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনা একাদশ?

    ১১ জুলাই ২০২৬, ১০:০৬

    advertiseadvertise