Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ইতিহাস

বিশ্বমঞ্চে মিসরের জালেই মেসির প্রথম গোল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১৪:৩৬
বিশ্বমঞ্চে মিসরের জালেই মেসির প্রথম গোল

বিশ্বকাপের শেষ ষোলোর মহারণে আজ রাত ১০টায় মিসরের মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। অনেকেই হয়তো ভুলে গেছেন যে, ২০০৫ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে মিসরের বিপক্ষেই প্রথম আর্জেন্টিনার শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন মেসি। সেই ম্যাচে তিনি গোলও করেছিলেন, যা ছিল কোনো বিশ্বকাপ মঞ্চে তার করা প্রথম গোল। তবে এই ম্যাচের পেছনে লুকিয়ে আছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) তৎকালীন প্রধানের নানা কাণ্ডকীর্তি।

যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলের হার দিয়ে সেই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। কিন্তু বার্সেলোনার তরুণ প্রতিভাবান মেসিকে প্রথমার্ধে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন কোচ ফ্রান্সিসকো ফেরেরো। ম্যাচের দ্বিতীয়ার্ধে মেসি নামলেও দলের হার এড়াতে পারেননি। গত মার্চে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক এবং এএফএর সাবেক মুখপাত্র আর্নেস্তো চেরকিস বিয়ালো এক সাক্ষাৎকারে সেই ম্যাচের পরের এক বিস্ফোরক ঘটনা ফাঁস করেছিলেন।

আরও পড়ুন

আলোকচিত্রীদের বের করে দেওয়ায় স্কালোনির রসিকতা

০৭ জুলাই ২০২৬

বিয়ালোর বক্তব্য থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ শেষে ড্রেসিংরুমের টানেলে তৎকালীন এএফএ প্রেসিডেন্ট হুলিও গ্রনডোনা সরাসরি কোচ ফেরেরোর সামনে গিয়ে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘ফেরেরো, আমি তোমাকে এমন লাথি মারব যে সোজা উড়তে উড়তে বুয়েনস আইরেসে গিয়ে পড়বে! তুমি কী করছ এসব? মেসিকে কেন শুরুর একাদশে রাখোনি?’ সেই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের মাঝে মেসির জন্মদিন উদযাপন।এএফএ প্রধানের এমন কথায় স্বাভাবিকভাবেই আত্মসম্মানে আঘাত লাগে কোচ ফেরেরোর। তিনি স্পষ্ট বলে দেন, ‘দেখুন গ্রনডোনা, আপনি যদি আমার দল নির্বাচন করতে আসেন, তবে আমি এখনই পদত্যাগ করছি।’ পাল্টা হুমকিতে গ্রনডোনা বলেছিলেন, ‘পদত্যাগ করতে হবে না, তোমাকে বরখাস্ত করা হলো!’ অবশ্য সেই বরখাস্তের হুমকি বাস্তবে রূপ নেয়নি।

আরও পড়ুন

সালাহদের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনা একাদশ?

০৭ জুলাই ২০২৬

কোচ ফেরেরো পরে এই ঘটনার ভিন্ন এক ব্যাখ্যা দিয়েছিলেন। তার মতে, গ্রনডোনার হুমকিতে নয়, বরং মেসির চোটের কারণেই তিনি প্রথম ম্যাচে তাকে খেলাননি। দলের ডাক্তার দানিয়েল মার্তিনেস (যিনি কাকতালীয়ভাবে চলতি বিশ্বকাপেও আর্জেন্টিনার চিকিৎসক দলের সদস্য) কোচকে জানিয়েছিলেন যে মেসির পেশিতে কিছুটা টান রয়েছে। তাই ঝুঁকি না নিয়ে তাকে বেঞ্চে রাখা হয়েছিল। তবে অন্যান্য সিনিয়র খেলোয়াড়দের চাপ এবং দলের প্রয়োজনে পরের ম্যাচেই মেসিকে নামাতে বাধ্য হন কোচ। ২০০৫ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আর্জেন্টিনা দল। প্রথম সারির সর্ববামে মেসি।সব নাটকের অবসান ঘটিয়ে ২০০৫ সালের ১৪ জুন মিসরের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে শুরুর একাদশে মাঠে নামেন লিওনেল মেসি। বিশ্বমঞ্চে নিজের জাদুকরি উপস্থিতি জানান দিতে তিনি সময় নিয়েছিলেন মাত্র ৪৭ মিনিট। বোকা জুনিয়র্সের হুলিও বারোসোর এক চমৎকার ক্রস থেকে বল পেয়ে মিসরীয় রক্ষণ ভেঙে বিশ্বকাপে নিজের প্রথম গোলটি করেন মেসি।

আরও পড়ুন

দুঃস্বপ্নের ম্যাচ, ভুলে যাওয়ার মতো বিশ্বকাপ

০৭ জুলাই ২০২৬

ম্যাচটিতে আর্জেন্টিনা ২-০ ব্যবধানে জয়ী হয়। দ্বিতীয় গোলটি করেছিলেন পাবলো জাবালেতা। ম্যাচের ৮৫ মিনিটে মেসিকে তুলে নিয়ে মাঠে নামানো হয়েছিল লুকাস বিগলিয়াকে। মিসরের বিপক্ষে সেই ঐতিহাসিক শুরুর পর মেসিকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ঠিক আড়াই সপ্তাহ পর সেই টুর্নামেন্টে ৬ গোল করে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জিতে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। ২১ বছর পর আজ আবারও সেই মিসরের সামনে দাঁড়িয়ে ৩৯ বছর বয়সী লিওনেল মেসি।



মিসরলিওনেল মেসি২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে