Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

আলোকচিত্রীদের বের করে দেওয়ায় স্কালোনির রসিকতা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:৩৯
আলোকচিত্রীদের বের করে দেওয়ায় স্কালোনির রসিকতা

চলমান ফিফা বিশ্বকাপে আজ রাতে শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে মিসরের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এই মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনিকে। আয়োজকদের অনুরোধে হুট করে সংবাদ কক্ষ থেকে আলোকচিত্রীদের বের করে দেওয়ার ঘটনায় তিনি বিস্ময় প্রকাশ করেছেন।

ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় অফিশিয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন লিওনেল স্কালোনি। টুর্নামেন্টের সব দলের খেলার মান নিয়ে তিনি কথা বলছিলেন। স্কালোনি যখন ব্যাখ্যা করছিলেন, এবারের বিশ্বকাপে বড় নামগুলো সব সময় ছন্দে না থাকলেও আর্জেন্টিনা কীভাবে বাড়তি চেষ্টা ও সৌভাগ্যের জোরে নিজেদের টিকিয়ে রেখেছে, ঠিক তখনই এক নাটকীয় ঘটনা ঘটে।

আরও পড়ুন

সালাহদের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনা একাদশ?

০৭ জুলাই ২০২৬

স্কালোনির কথা বলার মাঝেই আয়োজক কমিটির এক নারী আকস্মিকভাবে মাইক্রোফোন হাতে নেন এবং ঘোষণা করেন, ‘আলোকচিত্রীদের বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে, দয়া করে আপনারা এখন সংবাদ কক্ষ ত্যাগ করুন, ধন্যবাদ।’ হুট করে এমন অদ্ভুত নির্দেশ একদমই আশা করেননি স্কালোনি। ওই মুহূর্তে তিনি মঞ্চে রাখা পানির বোতলে মাত্র একটি চুমুক দিয়েছিলেন, ঘোষণা শুনে চমকে যান।

অবাক হয়ে পাশে দাঁড়িয়ে থাকা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কমিউনিকেশন ম্যানেজার নিকোলাস নভেলোর দিকে তাকান স্কালোনি। এরপর মুখে এক চিলতে রহস্যময় ও চতুর হাসি ফুটিয়ে স্কালোনি সেই নারীর উদ্দেশ্যে টিপ্পনী কেটে বলে ওঠেন—‘হার্শ’;  বাংলায় যার অর্থ ‘কঠোর’ বা ‘কড়া’। কোচের এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া সংবাদ কক্ষে উপস্থিত সাংবাদিকদের মাঝে বেশ হাসির খোরাক জোগায়।

আরও পড়ুন

ফুটবলটা খেলে যাও, মাঠে আবারও হাসো

০৭ জুলাই ২০২৬

মিসরের বিপক্ষে নকআউটের মতো বড় ম্যাচের আগের দিনও স্কালোনি ও তার দল বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। শেষ বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ ব্যবধানের কঠিন লড়াইয়ের পর আজ রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মোহাম্মদ সালাহর মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মাঠে নামার আগে কোচের এই রসাত্মক প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সাড়া ফেলেছে।

লিওনেল স্কালোনিআর্জেন্টিনামিসর২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে