Agamir Somoy E-Paper
রবিবার, ১২ জুলাই, ২০২৬
আগামীর সময়
গরিবের বন্ধু ডা. খোকন রেজা
রবিবার, ১২ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

সেরা গোলের লড়াই

মেসি-হলান্ডের সঙ্গে কাবরালও

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৪:১৪
মেসি-হলান্ডের সঙ্গে কাবরালও

গ্রাফিকস: আগামীর সময়

শনিবার সকাল পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে মাঠে গড়িয়েছে ৯৮টি ম্যাচ আর বাকি মাত্র ৬ ম্যাচ। পাঠক যখন লেখাটা পড়ছেন তখন শেষ দুটো কোয়ার্টার ফাইনালও হয়ে গেছে। বাকি শুধু দুটো সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আর ফাইনাল। ৯৮ ম্যাচে হয়েছে ২৮৫টা গোল, ম্যাচ প্রতি গড় গোল সংখ্যা ২.৯১। বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এই বিশ্বকাপে হয়ে গেছে ৫৯তম ম্যাচেই, অবশ্য সেটা হবারই কথা। ৪৮ দলের বিশ্বকাপও তো আগে কখনো হয়নি। ২৮৫টা গোল হয়েছে এখন পর্যন্ত, যেগুলো করেছেন ১৪৮ জন ফুটবলার মিলে। এর ভেতর ১৪টা পেনাল্টি থেকে। দৃষ্টিনন্দন গোলের তালিকা থেকে এই ১৪টি গোলকে বাদ দিলে যে ২৭১টা গোল থাকে, তার থেকে আরও ১৩টাকে বাদ দেয়া যায় কারণ সেগুলো আত্মঘাতী। বাকি ২৫৮টা গোল থেকে ফিফা’র ওয়েবসাইটে বাছাই করা কিছু গোল প্রকাশ করা হয়েছে, খেলার প্রতিটা পর্বের শেষে হয়েছে ভোট। সেই ভোটে গ্রুপ পর্বের সেরা গোল উজবেকিস্তানের এলদর শমুরোদভের কঙ্গোর বিপক্ষে করা গোলটি। শেষ ৩২ এর রাউন্ডের সেরা গোল আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের সিডনি লোপেস কারভালের করা গোল। শেষ ১৬’র রাউন্ডের সেরা গোল ব্রাজিলের বিপক্ষে আর্লিং হলান্ডের দূর থেকে নেয়া শটে করা গোলটি। কোয়ার্টার ফাইনালের সেরা গোলের তালিকা ক্রমশ প্রকাশ্য।

ফিফার ওয়েবসাইটে গ্রুপ পর্বের সেরা গোলগুলোর সংক্ষিপ্ত তালিকায় স্থান পায় প্যারাগুয়ের বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের জিওভান্নি রেভনা, ব্রাজিলের বিপক্ষে মরোক্কোর ইসমাঈল সাইবারি,একই ম্যাচে মরোক্কোর বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়র,কুরাসাও এর বিপক্ষে জার্মানির ফেলিক্স এনমেচা,ইরানের বিপক্ষে নিউজিল্যান্ডের এলিজাহ জাস্ট,সেনেগালের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পে, আলজেরিয়ার বিপক্ষে রদ্রিগো দি পলের পাস থেকে লিওনেল মেসির গোল, ৩৫ গজ দূর থেকে ফ্রি কিকে উরুগুয়ের বিপক্ষে গোল করা কেপ ভার্দের কেভিন পিনা, মরোক্কোর বিপক্ষে দূরপাল্লার শটে গোল করা হাইতির উইলসন ইসিডোর, কাতারের বিপক্ষে গোল করা বসনিয়ার ১৮ বছর বয়সী তরুণ প্রতিভা কেরিম আলাইবেগোভিচ, সুইডেনের বিপক্ষে গোল করা জাপানের দাইজেন মায়েদা ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিপক্ষে লবে পাওয়া চলতি বলে ভলি করে জালে পাঠানো শমুরোদভের গোলটা। ওয়েবসাইট ব্যবহারকারীদের ভোটে, গ্রুপ পর্বের সেরা গোল নির্বাচিত হয় শমুরোদভের গোল। মোট ভোটারদের ৩৬ শতাংশের ভোট পেয়েছেন শমুরোদভ। । শেষ ৩২ পর্বে ১৬ ম্যাচে হয়েছে ৪২ গোল। এর ভেতর সেরার তালিকায় ঠাঁই পেয়েছে ৮টি গোল। ব্রাজিলের বিপক্ষে জাপানের কাইসু সানোর গোল, সুইডেনের বিপক্ষে ম্যাচে এমবাপ্পের প্রথম গোলটা, নরওয়ের আন্তনিও নুসার আইভরি কোস্টের বিপক্ষে করা গোলটা, ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জুলিয়ান কিনোনেসের গোল, কঙ্গোর বিপক্ষে ইংল্যান্ডকে জেতানো হ্যারি কেইনের সেই নো লুক গোল আর বেলজিয়ামের বিপক্ষে দৌড়ে গিয়ে বুক দিয়ে বল রিসিভ করে নামিয়ে ভলি করা ইসমাইলিয়া সারের গোল আছে তালিকায়। আছে কেপ ভার্দের বিপক্ষে লম্বা পাসটা বাম পায়ে আলতো করে রিসিভ করে জালে পাঠিয়ে দেয়া মেসির গোলটাও। তবে সেরা গোল হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়েছে একই ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে বক্সের বাইরে বামপ্রান্ত থেকে বাঁকানো শটে করা সিডনি লোপেস কাবরালের গোলটা। ভোটারদের ৮৮.৭%ই ভোট দিয়েছেন কাবরালকে, মেসি দ্বিতীয় স্থানে আছেন ৪.১ % ভোট পেয়ে আর তিনে থাকা কাইসু সানে পেয়েছেন ১.৯% ভোট।
শেষ ১৬’র ৮ ম্যাচে হয়েছে ২৩ গোল। এই ২৩ গোল থেকে বেছে নেয়া ৬টি গোল স্থান পেয়েছে সংক্ষিপ্ত তালিকায়। কানাডার বিপক্ষে ফ্রি কিকে করা মরোক্কোর আজদিন ওনাহির গোল,মেক্সিকোর বিপক্ষে জুড বেলিংহামের ডাইভিং হেড, বদলী নামা মিকের মেরিনোর চতুর দৌড়ে পর্তুগালের বিপক্ষে শেষ মুহূর্তের জয়সূচক গোল,মিশরের বিপক্ষে মেসির বাম পায়ের ভলি আর একই ম্যাচে এনজো ফার্নান্দেসের গোল জায়গা পেয়েছে এই তালিকায়। তবে সেরা গোল হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়েছে হলান্ডের হাতুড়ি সুলভ গোল! ব্রাজিলের বিপক্ষে বক্সের বাইরে থেকে যে জোরালো শটে গোল দিয়েছেন হলান্ড, সেটা বলে কিক নয় বরং হাতুড়ির আঘাতের মতই ছিল তীব্র। সেই হাতুড়ির আঘাতেই ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নের কফিনে পড়েছে শেষ পেরেক। হলান্ড পেয়েছেন ৩৪% ভোট, মেসি পেয়েছেন ২৫% ভোট।

মেসিহলান্ডকাবরাল
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৫ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    ফ্রান্স
    ০
    স্পেন
    ০
    ১৬ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল

    ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল

    ১২ জুলাই ২০২৬, ০০:২৭

    সুইস বাধা পেরিয়ে সেমিফাইনালে মেসিরা

    সুইস বাধা পেরিয়ে সেমিফাইনালে মেসিরা

    ১২ জুলাই ২০২৬, ০৬:৪৩

    বেলিংহ্যামের জোড়ায় শেষ চারে ইংল্যান্ড

    বেলিংহ্যামের জোড়ায় শেষ চারে ইংল্যান্ড

    ১২ জুলাই ২০২৬, ০২:৫৪

    জনসংখ্যার রিপোর্ট লেখা শিখতে বিদেশ যেতে চান ১৪০ কর্মকর্তা

    জনসংখ্যার রিপোর্ট লেখা শিখতে বিদেশ যেতে চান ১৪০ কর্মকর্তা

    ১২ জুলাই ২০২৬, ০৬:০৮

    ‘মেসি যে ৮টা অসাধারণ গোল করেছে, ওরা তা দেখে না’

    ‘মেসি যে ৮টা অসাধারণ গোল করেছে, ওরা তা দেখে না’

    ১২ জুলাই ২০২৬, ০০:৫৮

    কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু

    কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু

    ১২ জুলাই ২০২৬, ০১:২৯

    সুইজারল্যান্ড ম্যাচে যে কারণে কালো আর্মব্যান্ড পরেছেন মেসিরা

    সুইজারল্যান্ড ম্যাচে যে কারণে কালো আর্মব্যান্ড পরেছেন মেসিরা

    ১২ জুলাই ২০২৬, ০৯:১৫

    গরিবের বন্ধু ডা. খোকন রেজা

    গরিবের বন্ধু ডা. খোকন রেজা

    ১২ জুলাই ২০২৬, ০৪:৩২

    সফটওয়্যারে আটকে ৮৬ হাজার নামজারি

    সফটওয়্যারে আটকে ৮৬ হাজার নামজারি

    ১২ জুলাই ২০২৬, ০৬:০৮

    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন মারা গেছেন

    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন মারা গেছেন

    ১২ জুলাই ২০২৬, ০৮:১০

    ম্যাচ শুরুর আগেই টাকাটা ফিফার হাতে পৌঁছানো দরকার : তনিমা হামিদ

    ম্যাচ শুরুর আগেই টাকাটা ফিফার হাতে পৌঁছানো দরকার : তনিমা হামিদ

    ১২ জুলাই ২০২৬, ০২:১২

    একবার গুছিয়ে উঠতে পারলে স্পেন ভয়ংকর

    একবার গুছিয়ে উঠতে পারলে স্পেন ভয়ংকর

    ১২ জুলাই ২০২৬, ০১:৪৮

    ইংল্যান্ডের প্রথম গোল নিয়ে বিতর্ক

    ইংল্যান্ডের প্রথম গোল নিয়ে বিতর্ক

    ১২ জুলাই ২০২৬, ০৮:৫৬

    বন্যার পানিতে প্রাণ গেল দেড় বছরের মুশফিকের

    বন্যার পানিতে প্রাণ গেল দেড় বছরের মুশফিকের

    ১২ জুলাই ২০২৬, ০৬:০৬

    সক্রিয় বৃষ্টিবলয় ‘ধারা’, আজও অতিভারী বর্ষণের আভাস

    সক্রিয় বৃষ্টিবলয় ‘ধারা’, আজও অতিভারী বর্ষণের আভাস

    ১২ জুলাই ২০২৬, ০৮:৪৪

    advertiseadvertise