Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

অঁরি-ইব্রা

মেসি তুলনার ঊর্ধ্বে, তাকে শুধু উপভোগ করুন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১৪:০৯
মেসি তুলনার ঊর্ধ্বে, তাকে শুধু উপভোগ করুন

ছবিটি এআই দিয়ে তৈরি।

লিওনেল মেসিই কি সর্বকালের সেরা, নাকি চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে পিছিয়ে? ফুটবল দুনিয়ায় বছরের পর বছর ধরে চলা এই বিতর্ক আর শুনতে চান না থিয়েরি অঁরি ও জ্লাতান ইব্রাহিমোভিচ। বার্সেলোনায় মেসির সাবেক এই দুই সতীর্থের মতে, কে সেরা— সেই তর্ক থামিয়ে ৩৯ ছুঁইছুঁই এ মহাতারকা যতদিন মাঠে আছেন, তাকে স্রেফ উপভোগ করা উচিত।

আজ বুধবার কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জিতেছে ৩-০ গোলে। ম্যাচটির আগে ফক্স স্পোর্টসের এক অনুষ্ঠানে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা থিয়েরি অঁরি বলেছেন, ‘আমার মনে হয় এই তুলনা এখন বন্ধ হওয়া উচিত। (আজ মেসির পর) আগামীকাল আমরা ক্রিশ্চিয়ানো রোনালদোকেও মাঠে দেখতে পাব। আমাদের উচিত এই মহান খেলোয়াড়দের আলাদা না করে, তাদের দুজনের উপস্থিতিকেই একসঙ্গে উদযাপন করা।’

আরও পড়ুন

মেসি সত্যিই একটা পাগল!

১৭ জুন ২০২৬

সোজাসাপটা কথার জন্য পরিচিত সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ মেসিকে ‘অনন্য’ আখ্যা দিয়ে বলেছেন, ‘আমি বিশ্বাস করি না যে ফুটবলে দ্বিতীয় কোনো মেসি কখনো আসবে। কারণ ও আসলেই বিশেষ কিছু, একদম ঈশ্বর প্রদত্ত প্রতিভা। মনে হয় ফুটবল খেলাটাই যেন ওর জন্য তৈরি করা হয়েছে। ও যা স্পর্শ করে, সেটাই সোনায় পরিণত হয়। আর ওর পাশে এমন একটা দল আছে, যারা মাঠে ওর জন্য জীবন দিতেও প্রস্তুত।’


মেসির আরেকটি বিশ্বকাপ জয় বা হার তার শ্রেষ্ঠত্বে কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে ইব্রাহিমোভিচ আরও যোগ করেন, ‘আরেকটি বিশ্বকাপ জিতলে ওর মর্যাদায় নতুন কিছু যোগ হবে না। ও এমনিতেই সবকিছুর ঊর্ধ্বে। ওটা হবে ওর ট্রফি ক্যাবিনেটে স্রেফ আরেকটি ট্রফি যুক্ত হওয়া। আমরা ওর সঙ্গে খেলেছি এবং জানি ও কী জিনিস। ও যতদিন খেলবে, আমাদের উচিত স্রেফ চোখ জুড়িয়ে তা উপভোগ করা।’

আরও পড়ুন

আমি বাকরুদ্ধ, ওকে জড়িয়ে ধরে বললাম ভালোবাসি

১৭ জুন ২০২৬

২০০৯-১০ মৌসুমে বার্সেলোনায় একসঙ্গে মাঠ মাতিয়েছিলেন মেসি, ইব্রাহিমোভিচ ও অঁরি। দীর্ঘ ১৬ বছর পর আজ আর্জেন্টিনা অধিনায়কের ঐতিহাসিক ২০০তম আন্তর্জাতিক ম্যাচ ও রেকর্ড গড়া হ্যাটট্রিকের রাতে সাবেক সতীর্থদের এই মন্তব্য ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন এক বার্তা পৌঁছে দিল— তর্ক নয়, স্রেফ উপভোগের চাদরে জড়িয়ে নেওয়া হোক এই জাদুকরকে।


লিওনেল মেসিথিয়েরি অঁরিজ্লাতান ইব্রাহিমোভিচবিশ্বকাপ উন্মাদনা২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    একযোগে ৯৯ বিচারককে বদলি

    একযোগে ৯৯ বিচারককে বদলি

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭