৬৮ বছর পর এক দিনে ৪ ড্র
ক্রীড়া ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
৪৮ দলের বিশ্বকাপের পঞ্চম দিনে দেখা গেল অবিশ্বাস্য এক দৃশ্য। চার ম্যাচের একটিতেও জেতেনি কেউ, মানে চার ম্যাচই ড্র। আর এতেই হলো নতুন এক রেকর্ড। ৬৮ বছর পর বিশ্বকাপের এক দিনে সব ম্যাচই হয়েছে ড্র।
বিশ্বকাপের পঞ্চম দিনের প্রথম ম্যাচে স্পেন ও কেপ ভার্দের মধ্যে হয়েছে গোলশূন্য ড্র। দ্বিতীয় ম্যাচে বেলজিয়াম-মিসর ১-১, সৌদি আরব-উরুগুয়ে ১-১ এবং ইরান ও নিউজিল্যান্ড লড়াই শেষ হয় ২-২ গোলে। সুইডেনে হওয়া ১৯৫৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে ১৫ জুন ড্র করেছিল সুইডেন-ওয়েলস (০-০), যুগোস্লাভিয়া-প্যারাগুয়ে (৩-৩), ইংল্যান্ড-অস্ট্রিয়া (২-২) ও নর্দার্ন আয়ারল্যান্ড-জার্মানি (২-২)।




