Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

নেইমার আছেন, নেইমার নেই

সুদীপ্ত আনন্দ
সুদীপ্ত আনন্দ
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৫:৪১
নেইমার আছেন, নেইমার নেই

গ্রাফিকস: আগামীর সময়

পরশু ব্রাজিলের ট্রেনিংয়ে অনেক সমর্থক গিয়েছিলেন নেইমারকে দেখবেন বলে। তাকে দেখেননি আর তাই সন্দেহটা বাড়ছে এ সেলেসাও মহাতারকাকে নিয়ে। কিন্তু খবর হলো, অদৃশ্য নেইমার আছেন এবং তৈরি হচ্ছেন ব্রাজিলের এক্স ফ্যাক্টর হয়ে ওঠার জন্য। তার পুনর্বাসন চলছে, প্রক্রিয়া শেষ করেই তিনি মাঠে নামবেন হলুদ জার্সিতে।  ব্রাজিলের ষষ্ঠ শিরোপা অভিযান রবিবার ভোররাত ৪টায় শুরু হচ্ছে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এ ম্যাচের পরিকল্পনায় যে নেইমার নেই, সেটা আগেই জানা গেছে। অর্থাৎ, শুরুর ম্যাচে ব্রাজিল পাচ্ছে না তাদের আক্রমণভাগের মূল অস্ত্রকে। ঠিক কবে খেলার জন্য প্রস্তুত হবেন তিনি?

আগে পায়ের পেশির চোট নিয়ে তৈরি হয়েছিল অনেক বড় শঙ্কা। সেটা কাটছে ধীরে ধীরে। সর্বশেষ মেডিকেল পরীক্ষায় নেইমারের ভালো উন্নতি দেখা গেছে। বলা হচ্ছে, গ্রুপের দ্বিতীয় ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন এবং সেই ম্যাচে তাকে দেখা যেতে পারে।

ক্যারিয়ার জুড়ে চোট সঙ্গী করে ছুটেছেন তিনি। নেইমারকে নেওয়ার জন্য বাইরের নানামুখী চাপও সইতে হয়েছে কোচ কার্লো আনচেলত্তিকে। হাজারো ভক্তের দাবি এবং সাবেক তারকাদের চাওয়ায় সান্তোস তারকাকে নিয়েই তিনি এসেছেন যুক্তরাষ্ট্রে। এতে করে তার দুটি লাভ। একটি, এমন তারকার অভিজ্ঞতা পুরো দলকে উজ্জীবিত করতে পারে। দ্বিতীয়টি হলো, নাম্বার টেনে বা অ্যাটাকিং মিডফিল্ডে তার উপস্থিতি খুলে দিতে পারে ব্রাজিলের গোলের দুয়ার। সব মিলিয়ে তিনিই হতে পারেন সেলেসাওদের ‘এক্স ফ্যাক্টর’।

সত্যিই তো, গোল ও খ্যাতিতে তার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলে। যতই ভিনিসিয়ুস-রাফিনিয়ার কথা বলা হোক, তারা এখনো ক্লাবের ফুটবলার। ওই খ্যাতি নেই জাতীয় দলের জার্সিতে। যেটা আছে নেইমারের। হলুদ জার্সিতে সর্বোচ্চ ৭৯ গোল করা এ স্ট্রাইকার দলে থাকলেই অন্যরকম এক ব্যাপার। নামে-ধামে এই দল পৌঁছে যাবে অনন্য উচ্চতায়। ব্রাজিলের নামে যে ভয়টা কেটে গেছে, সেটা আবার ফিরবে নেইমার মাঠে ফিরলে।

 

নেইমারব্রাজিলবিশ্বকাপফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: