Agamir Somoy E-Paper
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
৫০ হাজার তালবীজ রোপণ কামালের
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ডাচদের ভোগাচ্ছে মিডফিল্ড

উইং থেকে জুলফিকার মাহমুদ মিন্টু
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:২১
ডাচদের ভোগাচ্ছে  মিডফিল্ড

গ্রাফিকস: আগামীর সময়

জার্মানি প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে হারিয়েছে। যে ম্যাচটি তাদের জন্য অনেক সহজ ছিল। সে ম্যাচে জার্মানি খেলেছে তারুণ্যনির্ভর দল নিয়ে। জশুয়া কিমিচ ও নয়ার ছাড়া বাকি সবাই তরুণ। সে ম্যাচে জার্মানির বেশ কয়েকজন গোল পেয়েছে, যা তাদের জন্য ইতিবাচক। আজ তাদের প্রতিপক্ষ আইভরি কোস্ট। ইকুয়েডরকে যারা শেষ মুহূর্তের গোলে হারিয়েছিল। জয় পাওয়ায় তারাও আছে সুবিধাজনক স্থানে।
জার্মানি-আইভরি কোস্ট খুব হাইভোল্টেজ ম্যাচ হবে। এটা অনেকটা ফিজিক্যাল ম্যাচও হবে। দুটি দলই চাইবে এই ম্যাচ জিতেই রাউন্ড অব ৩২ নিশ্চিত করতে। অনেক ট্যাকটিক্যাল ম্যাচ হবে, জার্মানি কোনো অবস্থাতেই ম্যাচটি হারতে চাইবে না। জিতলে তো কথা নেই, ড্র করলেও তাদের গ্রুপসেরা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আইভরি কোস্ট অন্যদিকে চাইবে পয়েন্ট পেতে। তারা শেষ ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে খেলবে। সে ম্যাচে তারাই হয়তো জিতবে।
সুতরাং এই গ্রুপ থেকে জার্মানি ও আইভরি কোস্টের সম্ভাবনাই বেশি। দুদলের গভীরতা দেখলে আমার কাছে ম্যাচটি হবে সমানে সমান। কুরাসাওয়ের বিপক্ষে খুব সহজেই মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়েছিল জার্মানি। যে কারণে ফরোয়ার্ডরা অনেক বেশি বল পেয়েছেন এবং গোলও করেছেন অনায়াসে। আইভরি কোস্টের সঙ্গে এতটা সহজ হবে না। আইভরি কোস্ট ইকুয়েডরের সঙ্গে ৪-৪-২ ফরমেশনে খেলেছিল এবং তাদের মিডফিল্ডে ফোফানা কিংবা কেসিয়ে এবং রাইট ওয়াইড মিডফিল্ডে পেপে এবং ডায়মন্ডে লেফট সাইডে। তাই মিডফিল্ড নিয়ে দুদলের লড়াইটা খুব গুরুত্বপূর্ণ। জার্মানিকে জয়ের ধারা ধরে রাখতে হলে এখানে অনেক বেশি সতর্ক থাকতে হবে। ট্যাকটিক্যালি তাদের খেলতে হবে।
নেদারল্যান্ডসও একই দিনে মাঠে নামছে। তারা জাপানের সঙ্গে এগিয়ে থেকেও ড্র করেছিল। তাদের এবার খেলতে হবে আরেকটি টিপিক্যাল স্ক্যান্ডিনাভিয়ান দেশ সুইডেনের সঙ্গে। সুইডেন তাদের প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়েছিল। নেদারল্যান্ডসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্যাক ফোর এবং মিডফিল্ডের বোঝাপড়াটা ঠিকঠাক করা।
নেদারল্যান্ডসের ১ পয়েন্ট, সুইডেনের ৩। তাই সুইডিশরা চাইবে যেকোনোভাবে হার এড়াতে। ড্র করে ম্যাচ শেষ করতে পারলে তাদের ভালো সম্ভাবনা থাকবে। নেদারল্যান্ডসের জন্য এ ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ তারা সবসময় একটা ফেভারিট তকমা নিয়ে খেলে। যদিও যে কারণেই হোক, তাদের কখনোই শিরোপা জেতা হয়নি। খুব বেশি দূর যেতে পারেনি। তারা এ ম্যাচে চাইবে জয়ের খাতা খুলতে। এটা নিশ্চিত, খুব রোমাঞ্চকর একটি লড়াই হবে।
নেদারল্যান্ডস খুব করে চাইবে ম্যাচটা জিততে। তাতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও সুসংহত হবে। সুইডেনের গাইকরেস, আইজ্যাক এবং নাইগ্রেন্ট। তাদের সঙ্গে মিডফিল্ডে বার্নহার্ড এবং গুডমান্ড ও সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে কার্লস্ট্রম এবং আইয়ারি। তাদের সঙ্গেই মূল লড়াইটা হবে রেইন্ডার্স, ডি ইয়ং এবং গ্রাভেনবার্চের। আমি এই রোমাঞ্চকর দ্বৈরথটা দেখার অপেক্ষা করছি। প্রতিটি দলই একটা লক্ষ্য নিয়ে খেলে। ডাচরাও নিশ্চিত জয়ের লক্ষ্য থাকবে। অন্যদিকে সুইডেন চাইবে না হারতে। সব মিলিয়ে গ্রুপে নিজেদের অবস্থান ভালো জায়গায় নিয়ে যেতে ইউরোপের দুদল তাদের কোচদের পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করতে চাইবে।
নেদারল্যান্ডস-সুইডেন এবং জার্মানি-আইভরি কোস্ট— এই দুটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ তাদের প্রত্যেকের নিজ নিজ পারসপেক্টিভ থেকে।

জার্মানিকুরাসাওআইভরি কোস্ট
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    চালক মোবাইলে কথা বলতে বলতেই চালাচ্ছিলেন, উল্টে গেল যাত্রীবাহী বাস

    চালক মোবাইলে কথা বলতে বলতেই চালাচ্ছিলেন, উল্টে গেল যাত্রীবাহী বাস

    ০৭ আগস্ট ২০২৬, ০০:৩৯

    বঙ্গোপসাগরে জেলের জালে ১.৭ কেজির রূপচাঁদা, বিক্রি হলো ৪ হাজার টাকায়

    বঙ্গোপসাগরে জেলের জালে ১.৭ কেজির রূপচাঁদা, বিক্রি হলো ৪ হাজার টাকায়

    ০৭ আগস্ট ২০২৬, ০০:৪৩

    লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

    লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

    ০৭ আগস্ট ২০২৬, ০০:০৪

    পুলিশকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছি, বললেন এনসিপি নেতা

    পুলিশকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছি, বললেন এনসিপি নেতা

    ০৭ আগস্ট ২০২৬, ০০:৩৬

    ৫০ হাজার তালবীজ রোপণ কামালের

    ৫০ হাজার তালবীজ রোপণ কামালের

    ০৭ আগস্ট ২০২৬, ০২:৩৯

    যুদ্ধের মোড় ঘুরতেই মিয়ানমারে শান্তি আলোচনার সম্ভাবনা

    যুদ্ধের মোড় ঘুরতেই মিয়ানমারে শান্তি আলোচনার সম্ভাবনা

    ০৭ আগস্ট ২০২৬, ০০:২৬

    স্থানীয় নির্বাচন এ বছর হচ্ছে না!

    স্থানীয় নির্বাচন এ বছর হচ্ছে না!

    ০৭ আগস্ট ২০২৬, ০৫:৩৮

    আবদুল এল-সাইয়েদের জয়ে ক্ষুব্ধ ট্রাম্প, কমিউনিজম নিয়ে বিস্ফোরক মন্তব্য!

    আবদুল এল-সাইয়েদের জয়ে ক্ষুব্ধ ট্রাম্প, কমিউনিজম নিয়ে বিস্ফোরক মন্তব্য!

    ০৭ আগস্ট ২০২৬, ০০:৩৩

    ইরান যুদ্ধে ট্রাম্পের সামনে কঠিন সমীকরণ, বাড়ছে রাজনৈতিক চাপ

    ইরান যুদ্ধে ট্রাম্পের সামনে কঠিন সমীকরণ, বাড়ছে রাজনৈতিক চাপ

    ০৭ আগস্ট ২০২৬, ০৫:৫৭

    ফাঁসির সাজা টিকছে না চারটির ৩টিই

    ফাঁসির সাজা টিকছে না চারটির ৩টিই

    ০৭ আগস্ট ২০২৬, ০৫:৪২

    ট্রলি ব্যাগভর্তি জাল টাকার নোটে স্বর্ণ কেনার চেষ্টা, যুবক আটক

    ট্রলি ব্যাগভর্তি জাল টাকার নোটে স্বর্ণ কেনার চেষ্টা, যুবক আটক

    ০৭ আগস্ট ২০২৬, ০১:২৯

    ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান ও ধর্মীয় মূল্যবোধকে একসঙ্গে কাজে লাগাতে হবে

    ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান ও ধর্মীয় মূল্যবোধকে একসঙ্গে কাজে লাগাতে হবে

    ০৭ আগস্ট ২০২৬, ০০:০২

    পুনর্মূল্যায়নে ব্যয় কমল ৬৯৭৪ কোটি টাকা

    পুনর্মূল্যায়নে ব্যয় কমল ৬৯৭৪ কোটি টাকা

    ০৭ আগস্ট ২০২৬, ০৫:৪১

    দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

    দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

    ০৭ আগস্ট ২০২৬, ০০:৩০

    পুলিশকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে

    পুলিশকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে

    ০৭ আগস্ট ২০২৬, ০২:০৫

    advertiseadvertise