Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইবোলার হানা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১৫:২৩
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইবোলার হানা

সংগৃহীত ছবি

বিশ্বকাপ শুরুর আগে থেকেই ইবোলায় জর্জরিত ডিআর কঙ্গো। আইসোলেশনে থাকা থেকে ভিসা জটিলতা, সব হ্যাপা পোহাতে হয়েছে বিশ্বকাপে মাঠে নামার অপেক্ষায় থাকা আফ্রিকান দেশটিকে। এবার ইবোলার কারণে বাতিল হলো কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ।

৯ জুন হওয়ার কথা ছিল ডিয়ার কঙ্গো ও চিলির প্রীতি ম্যাচ। আফ্রিকার দেশটিতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় ম্যাচটি আয়োজনের অনুমতি দেননি স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর লা লিনিয়ার মেয়র হুয়ান ফ্রাঙ্কো।

সংবাদমাধ্যমকে ফ্রাঙ্কো জানান, ‘সতর্কতামূলক পদক্ষেপ’ হিসেবেই ম্যাচটি বাতিল করতে বাধ্য হয়েছেন তারা। আন্দালুসিয়া অঞ্চলের স্বাস্থ্য বিভাগের সুপারিশ মেনে তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ৬৫ হাজার জনসংখ্যার শহর লা লিনিয়ার এই মেয়র আরও বলেন, স্বাস্থ্যঝুঁকির কারণে পৌরসভার প্রধান স্বাস্থ্য কর্মকর্তাও ম্যাচটি আয়োজন না করার পরামর্শ দিয়েছেন।

১৯৭৪ বিশ্বকাপের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ডিআর কঙ্গো। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আজ রাতে দলটির আরেকটি ম্যাচ খেলার কথা রয়েছে। বেলজিয়ামের লিয়েজে সেই ম্যাচে ডিআর কঙ্গোর প্রতিপক্ষ ডেনমার্ক।

ইবোলার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় দেশের মাটিতে বিশ্বকাপের আগে কঙ্গোর অনুশীলন ক্যাম্প বাতিল করা হয়। তারা শেষ পর্যন্ত বেলজিয়ামেই প্রস্তুতি নিচ্ছে।

গত ২২ মে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানায়, ইবোলার প্রাদুর্ভাবে বিশ্বকাপে অংশ নিতে হলে কঙ্গোর খেলোয়াড়দের আগে ২১ দিন আইসোলেশনে থাকতে হবে। এই সময় পার হওয়ার পরই তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে।

তবে ডিআর কঙ্গোর সুবিধা হচ্ছে, স্কোয়াডের সবাই দেশের বাইরে বিভিন্ন ক্লাবে খেলেন। দলের মুখপাত্র জেরি কালেমো জানিয়েছেন, স্কোয়াডের কোনো খেলোয়াড়ই ক্লাব ফুটবলের মৌসুম শেষে আর দেশে ফেরেননি।

বিশ্বকাপে ‘কে’ গ্রুপে ডিআর কঙ্গোর প্রথম ম্যাচ ১৭ জুন, প্রতিপক্ষ পর্তুগাল, ম্যাচটি হবে হিউস্টনে। এরপর ২৩ জুন গুয়াদালাহারায় কলম্বিয়ার বিপক্ষে এবং ২৭ জুন আটলান্টায় উজবেকিস্তানের বিপক্ষে খেলবে তারা।

ফিফা বিশ্বকাপ ২০২৬ডিআর কঙ্গোইবোলাপ্রস্তুতি ম্যাচ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা