Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
আগামীর সময়
কিরণের যৌতুকবিরোধী লড়াই
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ব্রাজিল অধিনায়ক

আর্জেন্টিনা-ফ্রান্সের চেয়ে আমরা পিছিয়ে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১৩:৩১
আর্জেন্টিনা-ফ্রান্সের চেয়ে আমরা পিছিয়ে

সংবাদ সম্মেলনে কথা বলছেন ব্রাজিল অধিনায়ক দানিলো।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। সেই ম্যাচে দলের প্রথমার্ধের পারফরম্যান্স নিয়ে শঙ্কিত ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার ও অধিনায়ক দানিলো। একই সঙ্গে দলের শক্তির সীমাবদ্ধতা নিয়ে কোনো লুকোচুরি না করে অকপটে স্বীকার করেছেন, খেলার পরিপক্বতার দিক থেকে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ফ্রান্সের চেয়ে তারা অনেকটাই পিছিয়ে আছেন।

আগামী শনিবার ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হওয়ার আগে নিউ জার্সিতে সংবাদ সম্মেলনে এসেছিলেন দানিলো। সেখানে মরক্কো ম্যাচের প্রথমার্ধে ব্রাজিলের হতশ্রী পারফরম্যান্স নিয়ে তিনি বললেন, ‘সত্যি বলতে, প্রথমার্ধের পারফরম্যান্স নিয়ে শঙ্কার অবকাশ আছে। আমাদের নিজেদের ভেতরেই অনেক বড় প্রত্যাশা ছিল যে আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করব, বল দখলে রাখব। কিন্তু মাঠে তার উল্টোটা ঘটল। আমরা কৌশলগত ও মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম।’

আরও পড়ুন

পৃথিবীর মানুষ মেনে নাও, মেসিই সর্বকালের সেরা

১৮ জুন ২০২৬

দলের বর্তমান অবস্থান নিয়ে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির এই সাবেক ফুল-ব্যাক বলেন, ‘আমি দলের সবাইকে বলেছি, আমাদের দলে এখনো ফ্রান্স বা আর্জেন্টিনার মতো পরিপক্বতা আসেনি। তবে তার মানে এই নয় যে আমরা বিশ্বকাপে অনেক দূর যেতে পারব না। আমাদের বাস্তবতাকে মেনে নিয়েই সামনে এগোতে হবে।’

পদ্ধতিগত পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মাঝেমধ্যে আমাদের হয়তো হাই-প্রেসিং ফুটবল থেকে সরে আসতে হবে। প্রতিপক্ষকে বলের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিতে হবে। এটিই পরিপক্বতা। আমাদের ভিনিসিয়ুস, রাফিনিয়া, এন্দ্রিকদের মতো গোলস্কোরার আছে। আমরা হয়তো ম্যাচে কিছুটা ভুগব, কিন্তু সুযোগ পেলেই বল জালে জড়িয়ে জয় ছিনিয়ে আনব।’

আরও পড়ুন

পুরনো রণকৌশলে ফিরছেন আনচেলত্তি

১৮ জুন ২০২৬

প্রথম ম্যাচে একাদশে সুযোগ না পাওয়া রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে নিয়ে দানিলো বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। কোচ কার্লো আনচেলত্তির গুডবুকে এই তরুণ নেই— এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘এন্দ্রিক ব্রাজিলিয়ান ফুটবলের এক দুর্লভ রত্ন। সে অত্যন্ত শক্তিশালী এবং যেকোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। অনুশীলনে সে দুর্দান্ত করছে। আমি বলব, সে খুব ঠান্ডা মাথার ছেলে। এই বিশ্বকাপে সে আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’

হাইতির বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি নিয়ে দানিলো জানালেন, দলের শুরুর একাদশ প্রায় ৮০ শতাংশ নিশ্চিত হয়ে গেছে। তবে ট্যাকটিক্যাল কারণে কোচ এখনো ৩-৪টি পজিশন নিয়ে ভাবছেন। কার্লো আনচেলত্তির ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে একাদশ ঘোষণার প্রবণতা নিয়ে দলে কোনো সমস্যা নেই জানিয়ে তিনি বলেন, ‘পেপ গার্দিওলা একবার ম্যাচের মাত্র ১০ মিনিট আগে আমাকে ডিফেন্ডার হিসেবে খেলার কথা বলেছিলেন। একেক জনের চিন্তাভাবনা একেক রকম, তবে আমার প্রস্তুতি সবসময় একই থাকে।’ 

দানিলোআর্জেন্টিনাফ্রান্স২০২৬ ফিফা বিশ্বকাপব্রাজিল
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৮ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    ইংল্যান্ড
    ৪
    ক্রোয়েশিয়া
    ২
    ১৮ জুন ২০২৬
    সকাল ৫:০০ টা
    ঘানা
    ১
    পানামা
    ০
    ১৮ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    উজবেকিস্তান
    ১
    কলম্বিয়া
    ৩
    ১৮ জুন ২০২৬
    রাত ১০:০০ টা
    চেক প্রজাতন্ত্র
    ০
    দক্ষিণ আফ্রিকা
    ০
    ‘হাত কাটা যাচ্ছে প্রত্যেক এমপির’

    ‘হাত কাটা যাচ্ছে প্রত্যেক এমপির’

    ১৮ জুন ২০২৬, ০০:১৯

    সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াতের এমপি

    সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াতের এমপি

    ১৮ জুন ২০২৬, ০১:০৮

    সমঝোতা স্মারকে সাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

    সমঝোতা স্মারকে সাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

    ১৮ জুন ২০২৬, ০৪:৩৮

    আর কত আক্রান্ত হবে পুলিশ

    আর কত আক্রান্ত হবে পুলিশ

    ১৮ জুন ২০২৬, ০৪:৪০

    পারমাণবিক ইস্যুতে নরম ইরান, ৩০০ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

    পারমাণবিক ইস্যুতে নরম ইরান, ৩০০ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

    ১৮ জুন ২০২৬, ০১:২৫

    কিরণের যৌতুকবিরোধী লড়াই

    কিরণের যৌতুকবিরোধী লড়াই

    ১৮ জুন ২০২৬, ০৩:৪১

    ঝুঁকিপূর্ণ ৪২ কোম্পানি চিহ্নিত

    ঝুঁকিপূর্ণ ৪২ কোম্পানি চিহ্নিত

    ১৮ জুন ২০২৬, ০৫:৪২

    মন্ত্রমুগ্ধ সতীর্থ প্রতিপক্ষ সবাই

    মন্ত্রমুগ্ধ সতীর্থ প্রতিপক্ষ সবাই

    ১৮ জুন ২০২৬, ০৪:৫৭

    স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

    স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

    ১৮ জুন ২০২৬, ০৫:৫৩

    এখনও ট্রিগারে রয়েছে আঙুল, সমঝোতা স্মারক প্রসঙ্গে বাঘের গালিবাফ

    এখনও ট্রিগারে রয়েছে আঙুল, সমঝোতা স্মারক প্রসঙ্গে বাঘের গালিবাফ

    ১৮ জুন ২০২৬, ০৩:০৭

    শেষের নাটকে ঘানার জয়

    শেষের নাটকে ঘানার জয়

    ১৮ জুন ২০২৬, ০৭:০৭

    যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়

    যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়

    ১৮ জুন ২০২৬, ০২:১০

    ব্রাজিল থেকে ইরান সমর্থনে যুবকের দুধ দিয়ে গোসল

    ব্রাজিল থেকে ইরান সমর্থনে যুবকের দুধ দিয়ে গোসল

    ১৮ জুন ২০২৬, ০৪:০০

    আ. লীগের বিচার ও নিষিদ্ধের সিদ্ধান্ত দেবে সময়

    আ. লীগের বিচার ও নিষিদ্ধের সিদ্ধান্ত দেবে সময়

    ১৮ জুন ২০২৬, ০৩:৪৮

    ফেসবুক থেকে বিশ্বকাপে ইতিহাস উইসার

    ফেসবুক থেকে বিশ্বকাপে ইতিহাস উইসার

    ১৮ জুন ২০২৬, ০২:৫৯

    advertiseadvertise