হলিউডেও বিশ্বকাপের হাওয়া
ক্রীড়া ডেস্ক

মার্কিন মুলুকে বিশ্বকাপ, তাই হলিউডেও লেগেছে বিশ্বকাপের হাওয়া। উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে যুক্তরাষ্ট্র এবং কানাডার প্রথম ম্যাচ, হলিউড তারকাদের খুঁজে পাওয়া গেছে দর্শকসারিতে। বছর জুড়ে তাদের সিনেমা দেখতেই লোকে টিকিট কাটেন, বিশ্বকাপে টম ক্রুজ থেকে রায়ান রেনল্ডস— সবাই হয়ে গেছেন দর্শক। টম ক্রুজকে দেখা গেছে বন্ধু ডেভিড বেকহ্যাম ও বেকহ্যামপত্নী ভিক্টোরিয়ার সঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্যারাগুয়ের ম্যাচের দিনে। ডেডপুল তারকা রায়ান রেনল্ডস কানাডার নাগরিক, বিশ্বকাপে দেশের মাটিতে কানাডার প্রথম ম্যাচে মাঠে ছিলেন এ অভিনেতা। ফুটবলের প্রতি তার আগ্রহটা অবশ্য পুরনো। মেক্সিকোয় উদ্বোধনী অনুষ্ঠানে এসে আরও একবার সালমা হায়েক ঢেউ তুলেছেন দর্শকদের হৃদয়ে।




