Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে ‘অভিশপ্ত’ আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১৩:৩৩
র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে ‘অভিশপ্ত’ আর্জেন্টিনা

সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপের মহোৎসব শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। বিশ্বমঞ্চের মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের এক সমীকরণে বড়সড় সুখবর পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্পেন এবং ফ্রান্সের আকস্মিক হোঁচটের সুবাদে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার র‍্যাংকিংয়ে আবারও শীর্ষস্থান ফিরে পেতে যাচ্ছে লিওনেল মেসির দল। তবে এই সুখবরের পিঠে চেপে বসেছে এক চরম অস্বস্তি ও অদ্ভুত ‘অভিশাপের’ ইতিহাস!

আগামী সোমবার ফিফার র‍্যাংকিংয়ের নতুন যে আপডেট আসার কথা রয়েছে, সেখানে লিওনেল স্কালোনির দলই বসতে যাচ্ছে এক নম্বরে। তবে এই এক নম্বর তকমাটিই এখন কপালে চিন্তার ভাঁজ ফেলছে আলবিসেলেস্তে সমর্থকদের।

আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের শেষভাগে এসে গত বৃহস্পতিবার রাতে অদ্ভুত সব সমীকরণ তৈরি হয়েছে। লা করুনিয়ায় নিজেদের শেষ হোম ম্যাচে ইরাকের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে স্পেন। অন্যদিকে, নান্তেসের মাঠে আইভরি কোস্টের কাছে ১-২ গোলে হেরে যায় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর এই ধাক্কা সরাসরি সুবিধা এনে দিয়েছে আর্জেন্টিনাকে। আগামী শনিবার হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ফলাফল যাই হোক না কেন, সমীকরণ অনুযায়ী সোমবার তাদের রেটিং পয়েন্ট দাঁড়াবে ১৮৭৪। বিপরীতে স্পেনের ১৮৭৩ এবং ফ্রান্সের ১৮৬৯ পয়েন্ট থাকায় আর্জেন্টিনার এক নম্বর আসন নিশ্চিত। এর আগে গত মার্চে স্পেনকে টপকে শীর্ষে উঠেছিল ফ্রান্স।

শীর্ষস্থান ফিরে পাওয়া যেকোনো দলের জন্যই আনন্দের খবর হলেও, বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে এটি আর্জেন্টিনার জন্য এক ভীতিকর পরিসংখ্যানের জন্ম দিয়েছে। ফুটবল ইতিহাসে একটি কুখ্যাত ‘অভিশাপ’ প্রচলিত রয়েছে—১৯৯২ সালে ফিফা র‍্যাংকিং ব্যবস্থা চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে দলই এক নম্বর হিসেবে বিশ্বকাপে পা রেখেছে, তাদের কেউই ট্রফি উঁচিয়ে ধরতে পারেনি!

১৯৯৪ বিশ্বকাপে জার্মানি এক নম্বরে থেকে এসে ছিটকে যায়, চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিল এক নম্বর দল হিসেবে এসে ফাইনালে ফ্রান্সের কাছে হারে। ২০০২ বিশ্বকাপে ফ্রান্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও নাম্বার ওয়ান হিসেবে এসে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৪ বিশ্বকাপে টানা তিনটি বড় টুর্নামেন্ট জেতা এক নম্বরের স্পেন ব্রাজিলের মাটিতে গ্রুপ পর্ব পার হতে পারেনি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ: যথাক্রমে জার্মানি ও ব্রাজিল শীর্ষ দল হিসেবে টুর্নামেন্ট শুরু করে ট্রফি ছাড়াই বিদায় নেয়।

সম্প্রতি ফুটবলভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ‘ফোরফোরটু’-র পাওয়ার র‍্যাংকিংয়ে ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বড় ফেবারিট বা হট-ফেবারিট হিসেবে নাম এসেছে আর্জেন্টিনার। মেসি এবং স্কালোনির বিশ্বজয়ী কম্বিনেশন এখনো অক্ষুণ্ন থাকায় তাদের ওপরই বাজি ধরছেন বোদ্ধারা। গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডানের মুখোমুখি হবে তারা।

এখন দেখার বিষয়, ফুটবল ইতিহাসের সব রেকর্ড নিজের করে নেওয়া লিওনেল মেসি কি পারবেন তিন দশকের পুরনো এই ‘ফিফা র‍্যাংকিং অভিশাপ’ ভেঙে উত্তর আমেরিকার মাটিতে আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে? নাকি ইতিহাস তার নির্মম পুনরাবৃত্তিই দেখাবে!

আর্জেন্টিনাফিফা ‌র‍্যাংকিং২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৭

    ইতালিতে বাঁধনের ওপর ‘হামলাকারী’ পাঁচ জন শনাক্ত বাংলাফ্যাক্টের যাচাইয়ে

    ইতালিতে বাঁধনের ওপর ‘হামলাকারী’ পাঁচ জন শনাক্ত বাংলাফ্যাক্টের যাচাইয়ে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    advertiseadvertise