Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

যে আর্জেন্টাইন তারকাকে দলে নিতে মরিয়া স্পেন কোচ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৮:০৩
যে আর্জেন্টাইন তারকাকে দলে নিতে মরিয়া স্পেন কোচ

সংগৃহীত ছবি

স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে স্বীকার করেছেন, আর্জেন্টিনার স্ট্রাইকার হুলিয়ান আলভারেসকে তিনি স্পেন দলে নিতে চান। ২০২৬ বিশ্বকাপে আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড সৌদি আরবের বিপক্ষে ম্যাচের আগেই স্পেন কোচের প্রশংসা কুড়িয়েছেন।

এল পার্তিদাসো দে লা কোপে-কে দেওয়া এক সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমার ফুটবল ভাবনার সঙ্গে সে একদম মিলে যায়। সে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতো।’ আলভারেজকে অসাধারণ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘আমি মনে করি সে দুর্দান্ত।’

স্পেন কোচের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন আলভারেসের ভবিষ্যৎ নিয়ে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। বার্সেলোনা তাকে দলে ভেড়াতে ১০ কোটি ইউরোর আনুষ্ঠানিক প্রস্তাব দিলেও আতলেতিকো তা প্রত্যাখ্যান করেছে। রিয়াল মাদ্রিদ ১৫ কোটি ইউরো পর্যন্ত প্রস্তাব নিয়ে এগিয়েছিল, কিন্তু আতলেতিকো তাদের ৫০ কোটি ইউরোর রিলিজ ক্লজে অনড় থাকায় সেই আলোচনাও ভেস্তে গেছে।

স্পেন দলের মিডফিল্ডার দানি ওলমোও আলভারেসের ভূয়সী প্রশংসা করেছেন। বার্সেলোনার এই খেলোয়াড় বলেন, ‘সে বিশ্বমানের ফুটবলার, সবাই তা জানে। এই মুহূর্তে সে বিশ্বের সেরা নম্বর নাইনদের একজন, আবার ভালো মানুষও বটে।’

এই বিশ্বকাপের অপ্রত্যাশিত তারকা কে হতে পারেন, এমন প্রশ্নে দে লা ফুয়েন্তে তার নিজের দলের ২৩ বছর বয়সী মিডফিল্ডার পেদ্রির নাম উল্লেখ করেন। কেপ ভার্দের বিপক্ষে হতাশাজনক গোলশূন্য ড্রতে পেদ্রি মাঠে থাকলেও কোচ তার সম্ভাবনায় আস্থা রাখছেন। গ্রুপ এইচে সব দলের পয়েন্ট সমান থাকায় সৌদি আরবের বিপক্ষে জয় এখন লা রোহার জন্য অপরিহার্য।

হুলিয়ান আলভারেসআর্জেন্টিনাদে লা ফুয়েন্তে২০২৬ ফিফা বিশ্বকাপ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise