Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

খরচের প্রভাব পড়ছে গ্যালারিতে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:১৮
খরচের প্রভাব পড়ছে গ্যালারিতে

গ্রাফিকস: আগামীর সময়

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটির স্টেডিয়াম ছিল দর্শকে পরিপূর্ণ। গর্জন তোলা সমর্থকদের সামনে জয় দিয়ে আসর শুরু করে স্বাগতিক মেক্সিকো। তবে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে দেখা গেছে ভিন্ন চিত্র। দক্ষিণ কোরিয়ার ২-১ গোলের জয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ চলাকালে গ্যালারির বিভিন্ন অংশে খালি আসন চোখে পড়ে।

বৃহস্পতিবার রাতে গুয়াদালাহারায় দেখা যাওয়া এই দৃশ্য বিশ্বকাপের দর্শক চাহিদা নিয়ে চলমান বিতর্ককে আরও উসকে দিয়েছে। টুর্নামেন্ট শুরুর আগেই টিকিটের উচ্চমূল্য এবং আয়োজক সংস্থা ফিফার বিপণন কৌশল নিয়ে নানা প্রশ্ন উঠেছিল।

৮০ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারায় মেক্সিকো। তবে কয়েক ঘণ্টা পর গুয়াদালাহারার প্রায় ৪৬ হাজার আসনের স্টেডিয়ামে অনুষ্ঠিত দক্ষিণ কোরিয়া-চেক প্রজাতন্ত্র ম্যাচে সেই উন্মাদনা দেখা যায়নি। বিশ্বকাপের অতিরিক্ত খরচের কারণে দর্শক আগ্রহ তুলনামূলক কম ছিল বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপ শুরুর আগেই অনেক সমর্থক টিকিটের অতিরিক্ত মূল্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। পাশাপাশি তিন স্বাগতিক দেশ— যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মধ্যে কিংবা অভ্যন্তরীণ ভ্রমণের জন্য বিমান ভাড়া ও আবাসন ব্যয়ের বিষয়টিও সমর্থকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এক বিশ্লেষণে দেখা গিয়েছে, টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচগুলোর জন্য এখনো টিকিট ও হোটেল কক্ষ পাওয়া যাচ্ছে। তবে কোনো ভক্ত যদি নির্দিষ্ট কিছু ম্যাচ দেখতে চান, তাহলে তার মোট ব্যয় যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের এক মাসের বাসাভাড়ার সমান হতে পারে।

এদিকে বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে সমালোচনার জবাবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, অন্যান্য বড় ক্রীড়া আসরের তুলনায় বিশ্বকাপের টিকিটের দাম সামঞ্জস্যপূর্ণ। তার দাবি, টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে ৬০ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে এবং চাহিদা প্রত্যাশার চেয়ে ১০ গুণেরও বেশি।

ইনফান্তিনো বলেন, ‘৬০ ডলারের প্রবেশমূল্য আমাদের সবচেয়ে কম মূল্যের টিকিট, যা আমেরিকার প্রধান ক্রীড়া প্রতিযোগিতাগুলোর প্লে-অফ পর্বের টিকিটের চেয়েও সস্তা।‘

তবে সমর্থক সংগঠনগুলোর একটি অংশ এ দাবির সঙ্গে একমত নয়। ইউরোপভিত্তিক সমর্থক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ মার্চে ইউরোপীয় কমিশনে অভিযোগ দায়ের করে। তাদের দাবি, ফিফা অস্বাভাবিক উচ্চমূল্যের টিকিট নির্ধারণ করে সাধারণ দর্শকদের বিশ্বকাপ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সংগঠনটির অভিযোগ, ফিফা যে ৬০ ডলারের টিকিটের কথা বলছে, সেগুলোর সংখ্যা ছিল খুবই সীমিত এবং সাধারণ বিক্রি শুরুর আগেই শেষ হয়ে যায়।

এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ও সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্যের সমালোচনা করেন।

বিশ্বকাপগ্যালারি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের