Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মরুর বুকে রাজত্ব রোনালদোর

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১০:০১
মরুর বুকে রাজত্ব রোনালদোর

ক্লাব ফুটবলের এমন কোনো বড় শিরোপা নেই, যা তার শোকেসে শোভা পাচ্ছে না। দীর্ঘ ক্যারিয়ারে বহুবার জিতেছেন ইউরোপের নামিদামি সব ট্রফি। তবুও সৌদি প্রো লিগের মতো ‘অখ্যাত’ এক দেশের লিগ শিরোপা জিতে ক্রিস্তিয়ানো রোনালদোর চোখে ঝরল পানি। মরুর বুকে একটি শিরোপার জন্য চাতক পাখির মতোই তৃষ্ণার্ত ছিলেন আধুনিক ফুটবলের এই কিংবদন্তি।
বিশ্বকাপ ছাড়া আর কিছু জেতা বাকি ছিল না। পাঁচবার চ্যাম্পিয়নস লিগ, ইউরোপসহ ৩৬ শিরোপা জেতা সিআর সেভেনের তো শিরোপা নিয়ে আকাঙ্ক্ষাই থাকার কথা নয়! তবে নামটা যখন রোনালদো, সাফল্যের ক্ষুধা তো মেটে না! সেই ক্ষুধাই রোনালদোকে নিয়ে এলো সৌদিতে। ইউরোপ ছেড়ে এশিয়ার মরুর বুকেও যে গাড়তে হবে নিজের সাফল্যের ঝান্ডা।
রোনালদো আল নাসরে এলেন, বদলে গেল পুরো অঞ্চলের ফুটবলের চালচিত্র। পুরো ফুটবল দুনিয়ার চোখ তখন সৌদির দিকে। আল নাসরের হয়ে কেমন করবেন পর্তুগিজ তারকা? কতগুলো শিরোপা উঁচিয়ে ধরবেন প্রতি মৌসুম শেষে?
দিন যায়, মাস যায়, মৌসুম যায়; শিরোপা আর আসে না! প্রতিপক্ষের জালে গোলের বন্যা বইয়ে দিলেও দলীয় সাফল্য কিছুতেই ধরা দেয় না রোনালদোর। চাপ বাড়ে, বাড়ে ধেয়ে আসা সমালোচনার তীরের সংখ্যাটাও। বারবার কাছে গিয়েও ছোঁয়া হয় না সেই কাঙ্ক্ষিত শিরোপা।
কয়েক দিন আগে নিশ্চিত হতে পারত লিগ শিরোপা। অন্তিম মুহূর্তে অবিশ্বাস্যভাবে গোল হজম করে নিজের পায়ে কুড়াল মেরেছে আল নাসর। বেঞ্চে বসে রোনালদো যেন মানতেই পারছিলেন না ব্যাপারটা। অবশেষে ১২৩৯ দিন পর ভাগ্যদেবী ফিরে তাকাল ইতিহাসের অন্যতম সেরা এ ফুটবলারের দিকে। রোনালদোর জোড়া গোলেই দামাককে ৪-১ ব্যবধানে হারিয়ে লিগ শিরোপা নিশ্চিত করল আল নাসর।
শিরোপা নিশ্চিতের সেই মুহূর্তে ক্যামেরায় ধরা পড়ল এক দৃশ্য। রোনালদোর চোখে যে পানি! ‘রোবটিক’ রোনালদো ৪০ বছর বয়সে এসে একটি শিরোপা জিতে কাঁদছেন, এ যেন অবিশ্বাস্য এক ব্যাপার। কাঁদতে কাঁদতে আঙুল তুলে গ্যালারিতে থাকা পরিবারের দৃষ্টি আকর্ষণের পর কান্নার বেগ যেন আরও বাড়ল।
রোনালদোর জন্য এই একটি শিরোপা কত আরাধ্য ছিল, সেটা হয়তো প্রমাণ করে তার চোখের পানিই। লিগ শিরোপা হাতে পুরো মাঠ দাপিয়ে বেড়ালেন প্রথম শিরোপা জেতা তরুণ ফুটবলারের মতো। ১৩২৩ ম্যাচ, ৯৭৩ গোলের পরও রোনালদো যে চির তরুণ। সেই তরুণই মরুর বুকে ফোটালেন সাফল্যের ফুল।

রোনালদোফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা