Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সাফের চাপ সামলাতে প্রস্তুত মেয়েরা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১৯:৩৩
সাফের চাপ সামলাতে প্রস্তুত মেয়েরা

সংগৃহীত ছবি

আগামীকাল শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। এবারের শিরোপা জিতলে ভারতের হ্যাটট্রিক শিরোপা জয়ের রেকর্ডকে ছোঁবে বাঘিনীরা। তবে অনেকে প্রশ্ন তুলছেন, শিরোপা রক্ষার এই হাতছানি দলের ওপর বাড়তি চাপ তৈরি করছে কিনা।

টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এসে দলের নবনিযুক্ত অধিনায়ক মারিয়া মান্দা জানালেন, চাপ সামলে সামনে এগোতে চায় তার দল, ‘আসলে বিগত দিনগুলোতে আমরা খেলে আসছি, আমরা জানি সব দলই অনেক ভালো। তাই চাপ তো থাকবেই। কারণ এখন নতুন করে আবার সাফ শুরু হচ্ছে। তবে আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলার।‘

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোচ পিটার বাটলারও, শিষ্যের এমন মানসিকতার প্রশংসা করেন তিনি। টুর্নামেন্টে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা সাজানোর কথা জানান তিনি।

একইসঙ্গে এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে ছিটকে যাওয়ার প্রসঙ্গটি উঠে আসে। তবে সেই ব্যর্থতাকে হতাশা হিসেবে নিতে চান না ইংলিশ কোচ পিটার বাটলার। তিনি বলেন, ‘বাংলাদেশ ফুটবলের ইতিহাসে এবারই প্রথম আমরা অনূর্ধ্ব-২০ এবং সিনিয়র দল একইসঙ্গে কোয়ালিফাই করতে পেরেছিলাম। আমি বিষয়টিকে কোনোভাবেই হতাশা হিসেবে দেখি না; বরং এটি আমাদের চলমান প্রক্রিয়ার একটি মাইলফলক।’

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য দলকে তৈরি করছেন বাটলার। কোরিয়া ও চীনের মতো পরাশক্তিদের বিপক্ষে খেলা দলকে শক্ত করেছে বলে মনে করেন, সেইসঙ্গে তরুণ খেলোয়াড়দের উপর ভরসা রাখছেন তিনি।

সাফের লড়াইয়ে গ্রুপ-বি তে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ভারত এবং মালদ্বীপ। ২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লাল-সবুজদের হ্যাটট্রিক শিরোপা জয়ের অভিযান।

নারী সাফবাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ১০ লাখ কোটির অর্থনীতির রূপরেখা

    ১০ লাখ কোটির অর্থনীতির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী