Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

আর্তেতার স্বপ্নের রাত, আর্সেনালের ডাবলের অপেক্ষা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১৩:১৯
আর্তেতার স্বপ্নের রাত, আর্সেনালের ডাবলের অপেক্ষা

সংগৃহীত ছবি

২০ বছর পর এলো সেই মুহূর্ত। সেটাও আবার নিজেদের মাঠ এমিরেটসে। শেষ বাঁশি বাজার পর উল্লাসে মাতল পুরো আর্সেনাল। আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে দুই দশক পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পা রাখাল গানার্সরা। ফাইনাল নিশ্চিতের পর মিকেল আর্তেতা বলছেন, এটা তার কোচিং ক্যারিয়ারের অন্যতম সেরা রাত।

২২ বছর পর লিগ শিরোপা ফিরে পাওয়ার খুব কাছে আর্সেনাল। একই সঙ্গে চ্যাম্পিয়নস লিগেও ফাইনালে উঠেছে দল। অবিশ্বাস্য এক ‘ডাবল’ জয় থেকে মাত্র ৪ ম্যাচ দূরে দাঁড়িয়ে তারা!

আরও পড়ুন

ইতিহাস গড়ে ২০ বছর পর ফাইনালে আর্সেনাল

০৬ মে ২০২৬

আতলেতিকোকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর আর্তেতাকেও ছুঁয়ে গেছে আবেগ। তিনি জানান, ‘এটি অবিশ্বাস্য রাত। যারা এই ক্লাবের সঙ্গে যুক্ত তাদের নিয়ে আমি এর চেয়ে বেশি খুশি বা গর্বিত হতে পারি না। আমরা সবাই একই লক্ষ্য ও আকাঙ্ক্ষা নিয়ে ঐক্যবদ্ধ ছিলাম।’

ফুটবলারদের প্রশংসায় পঞ্চমুখ আর্তেতা, ‘আমরা জানতাম সবার কাছে এর গুরুত্ব কতটা। ছেলেরা অবিশ্বাস্য খেলেছে। ২০ বছর পর এবং আমাদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ফিরলাম।’

আর্তেতা অকপটে স্বীকার করেন, আর্সেনাল কোচের দায়িত্ব নেওয়ার সময় ভাবেননি সাফল্যের এতটা কাছাকাছি পৌঁছাতে পারবেন। স্প্যানিশ এই কোচ জানালেন, ‘সত্যি বলতে, আমি তখন এমনটা ভাবিনি, কারণ শুরুতে আমরা ইউরোপিয়ান প্রতিযোগিতায় ছিলাম না। এটি আমাদের জন্য বড় অর্জন।’

ক্লাবের ১৪০ বছরের ইতিহাসে কখনোই চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পায়নি আর্সেনাল। এবার সুযোগ এসেছে লিগ ও ইউরোপ সেরা হওয়ার সুবর্ণ সুযোগ। আর্তেতার দল কি পারবে শেষ ৪ ম্যাচের বাধা পেরিয়ে নতুন এক ইতিহাস লিখতে? 

আর্সেনালচ্যাম্পিয়নস লিগমিকেল আর্তেতা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise