Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সৌদি লিগের অদ্ভুত চুক্তিতে ক্লাব পাচ্ছেন না বেনজেমা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৩
সৌদি লিগের অদ্ভুত চুক্তিতে ক্লাব পাচ্ছেন না বেনজেমা

গ্রীষ্মকালীন দলবদল শেষ হয়ে গেলেও করিম বেনজেমাকে কোনো ক্লাব দলে টানেনি। এমনকী কৈশোরের ক্লাব অলিম্পিক লিওঁতে ফেরার প্রবল ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হচ্ছে না। আল-হিলালের সঙ্গে পারস্পরিক চুক্তির মাধ্যমে সম্পর্কচ্ছেদ করলেও সৌদি প্রো লিগের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত অন্য একটি চুক্তিবদ্ধ বাধ্যবাধকতার কারণে ইউরোপে ফেরা আটকে গেছে এই ফরাসি ফরোয়ার্ডের।

আল-হিলালে যোগ দেওয়ার মাত্র সাত মাসের মাথায় ক্লাবটির সঙ্গে চুক্তি বাতিল করেন ব্যালন ডি’অরজয়ী ফরাসি তারকা। দলটির কোচ সিমোনে ইনজাগি গ্রীষ্মকালীন দলবদলে গ্যাব্রিয়েল মার্তিনেলি, ক্রিসেনসিও সামারভিল এবং ওলি ওয়াটকিন্সের মতো তারকাদের দলে ভেড়ানোর ফলে বিদেশি কোটার সংকট তৈরি হয়। যার জেরে স্কোয়াড থেকে বাদ পড়তে হয় বেনজেমাকেই, যা তার চুক্তি বাতিলের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

আরও পড়ুন

এবার কি বিদায় বলছেন বেনজেমাও?

০১ সেপ্টেম্বর ২০২৬

খবর পাওয়ার পর থেকেই নিজেদের পুরোনো ছেলেকে ঘরের মাঠে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছিল ফরাসি ক্লাব লিওঁ। এমনকি বিনা পারিশ্রমিকেও ক্লাবে খেলতে প্রস্তুত ছিলেন বেনজেমা। কিন্তু ফরাসি ক্লাবটির সেই উদ্যোগ ভেস্তে যায় সৌদি প্রো লিগের সঙ্গে তার ২০৩০ সাল পর্যন্ত থাকা ইমেজ রাইটস ও লিগ অ্যাম্বাসেডরের চুক্তির কারণে।

সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) নিয়ম অনুযায়ী, শীর্ষ তারকাদের স্বাক্ষরিত সেই বিশেষ চুক্তিতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, ২০৩০ সাল পর্যন্ত তারা সৌদি আরব বা দেশটির লিগের বাইরে অন্য কোনো দেশের পেশাদার ক্লাবে খেলতে পারবেন না। এই জটিলতার কারণেই লিওঁর স্পোর্টিং ডিরেক্টর মাতিউ লুই-জঁ হতাশা প্রকাশ করে জানান, ‘চুক্তির আইনি জটিলতার কারণে এই সাইনিং সম্পন্ন করা অসম্ভব ছিল।’

আরও পড়ুন

আকিব জাভেদ যতদিন আছে, পাকিস্তানের ক্রিকেট পিছিয়েই যাবে

০৮ সেপ্টেম্বর ২০২৬

বর্তমানে সম্পূর্ণ ফ্রি এজেন্ট হলেও ২০৩০ সাল পর্যন্ত সৌদি লিগের সঙ্গে এই অনন্য চুক্তির বেড়াজালে আটকে থাকায় বেনজেমার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। ইউরোপের দরজা বন্ধ থাকায় এখন তাকে সৌদি আরবের অন্য কোনো ক্লাবে যোগ দিতে হবে। এছাড়া দীর্ঘ ও বর্ণাঢ্য এক ক্যারিয়ারের ইতি টেনে বুটজোড়া চিরতরে তুলে রাখার কঠিন সিদ্ধান্ত নিতে হবে।

করিম বেনজেমাআল হিলালসৌদি প্রো লিগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    advertiseadvertise