Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

এবার কি বিদায় বলছেন বেনজেমাও?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮
শেয়ার করুন:
এবার কি বিদায় বলছেন বেনজেমাও?

সংগৃহীত ছবি

এই বছরের শুরুতেই সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি হয়েছিল তার। কয়েক মাসের মাথায় সেই চুক্তি থেকে সরে দাঁড়ালেন করিম বেনজেমা। এর পর থেকেই গুঞ্জন উঠেছে, এবার ফুটবলকে বিদায় জানাতে চলেছেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা।

ফুটবলের ট্রান্সফার বিশেষজ্ঞ ও ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, আল হিলালের সঙ্গে চুক্তি থেকে সরে এসেছেন বেনজেমা। ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি, সেটা অবশ্য খোলাসা করেননি।

বর্তমানে ৩৮ বছর বয়সী বেনজেমা ২০২৩ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ দেন। ২০২৬ সালের জানুয়ারিতে দলবদল করে আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি।

অনেকে ধারণা করছেন, আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের পর নতুন কোথাও ঠাঁই নাও হতে পারে বেনজেমার। তাই খুব সম্ভবত নিজের শেষ ম্যাচও খেলে ফেলেছেন তিনি। যেকোনো সময় আসতে পারে তার অবসরের ঘোষণা।

রোমানো লিখেছেন, ‘বেনজেমা তার ভবিষ্যৎ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবেন। অবসর নেওয়া ও সৌদি আরবের আরেকটি ক্লাবে যোগ দেওয়াই তার হাতে বিকল্প। ইউরোপে তার ফেরা হচ্ছে না।’

নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় বেনজেমা বলেছেন, একটা অধ্যায়ের সমাপ্তি ঘটছে। তবে সেটা ফুটবলের নাকি শুধুই আল হিলালের, সেটা নিশ্চিতভাবে জানা যায়নি। এছাড়াও বিশ্ব গণমাধ্যমেও তার অবসরের ব্যাপারটা নিয়ে পরিষ্কারভাবে কিছু বলা হয়নি।

গত ২১ আগস্ট প্রো লিগের ম্যাচে আল ফায়হার বিপক্ষে শেষবার আল হিলালের হয়ে মাঠে নেমেছিলেন বেনজেমা। ২০২২ সালের ১৩ জুন ফ্রান্সের হয়ে শেষবার মাঠে দেখা গিয়েছিল তাকে। সেই বছরের ডিসেম্বরেই জাতীয় দলকে বিদায় বলেছেন বেনজেমা।

রিয়ালের জার্সিতে ৩৫৪টি গোল করেছেন বেনজেমা। ব্যালন ডি’অরের সঙ্গে পাঁচবার চ্যাম্পিয়নস লিগ ও চারটি লিগ শিরোপা জিতেছেন বেনজেমা।  

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক