ইউরোপ সেরারা মাঠে নামছে

সংগৃহীত ছবি
নাক উঁচু ফুটবল সমর্থকরা মনে করেন, বিশ্বকাপের চেয়ে ইউরো জেতাটা নাকি বেশি কঠিন! একেবারে মিথ্যে নয় কথাটা। বিশ্বকাপের চেয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতাটা যে হয় অনেক বেশি। সেই ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ। যদিও স্প্যানিয়ার্ডদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ফিফা র্যাংকিংয়ের ৬৭ নম্বরে থাকা কেপ ভার্দে।
বাংলাদেশ সময় সোমবার রাত আর মঙ্গলবার ভোর থেকে সকাল মিলিয়ে বিশ্বকাপে আছে মোট চারটি ম্যাচ। আটলান্টা স্টেডিয়ামে স্পেন খেলবে কেপ ভার্দের বিপক্ষে। সিয়াটলে মুখোমুখি হবে বেলজিয়াম ও মিসর। মিয়ামিতে খেলবে সৌদি আরব ও উরুগুয়ে আর লস অ্যাঞ্জেলেসে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
প্রতিপক্ষকে
নিয়ে ভাবনার চেয়ে স্পেন দল
নিজেদের সমস্যাগুলোর সমাধান খুঁজতেই বেশি ব্যস্ত। ২০২৪
ইউরোর সেরা তরুণ ফুটবলারের
পুরস্কার জেতা লামিনে ইয়ামাল
বছর দুয়েকে আরও পরিণত হয়েছেন,
তবে একই সঙ্গে
চোটের চোখ রাঙানিও আছে।
এপ্রিল থেকেই দলের বাইরে ইয়ামাল,
বাম পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে। তবে স্পেনের জাতীয়
দলের সঙ্গে অনুশীলন করছেন ইয়ামাল। কিন্তু ব্রাজিল, কানাডা যেভাবে টুর্নামেন্টের লম্বা দৈর্ঘ্যের কথা মাথায় রেখে
মরক্কো ও বসনিয়া হার্জেগোভিনার
বিপক্ষে নেইমার ও আলফানসো ডেভিসকে
খেলায়নি, একইভাবে লুই দে লা
ফুয়েন্তেও কেপ ভার্দের বিপক্ষে
ইয়ামালকে বিশ্রামে রাখতেই পারেন। বার্সেলোনার এ তরুণকে বেঞ্চে
রাখলেও শক্তিতে টান পড়বে না
ফুয়েন্তের।


