Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারের নেশা দুই চালকের
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপ

‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার জিতলেন মেসি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ২০:০৫
‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার জিতলেন মেসি

সংগৃহীত ছবি

বিশ্বকাপ শুরুর আগে সুসংবাদ পেলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। তাকে ২০২৬ সালের ক্রীড়া বিভাগে ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। স্পেনের ওভিয়েদোতে দুই দিনব্যাপী বৈঠকে ১২টি দেশ থেকে আসা ২৭টি মনোনয়ন পর্যালোচনা করে জুরি বোর্ড এই সিদ্ধান্ত নেয়।

জুরি বোর্ডের সভাপতি প্যারা অলিম্পিক সাঁতারু তেরেসা পেরালেস রায় ঘোষণার সময় বলেছেন, ‘মেসির অসাধারণ প্রতিভা ও অনন্য ক্রীড়াজীবনের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তার ‘লিও মেসি ফাউন্ডেশনের’ দীর্ঘমেয়াদি কার্যক্রমও এই স্বীকৃতির অন্যতম কারণ। 

২০০৭ সাল থেকে মেসির ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নিরলসভাবে কাজ করে আসছে। জুরি বোর্ড বিশেষভাবে উল্লেখ করেছে, মাঠের ভেতরে তার দৃষ্টান্তমূলক আচরণ, অধ্যবসায়, বিনম্রতা এবং দলীয় খেলার প্রতি অঙ্গীকার তাকে সর্বজন শ্রদ্ধার পাত্রে পরিণত করেছে।

১৯৮৭ সাল থেকে চালু এই পুরস্কারে এর আগে কোনো ফুটবলারকে এককভাবে মনোনীত করা হয়নি। যদিও ব্রাজিল জাতীয় দল (২০০২), স্পেন জাতীয় দল (২০১০) এবং ইকার কাসিয়াস ও জাভি হার্নান্দেস (২০১২) যৌথভাবে এই পুরস্কার পেয়েছিলেন। গত বছর পুরস্কারটি পেয়েছিলেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস।

পেশাদার ক্যারিয়ারের ২৩ মৌসুমে মেসি সর্বমোট ৪৭টি শিরোপা জিতেছেন, যা তাকে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ শিরোপাজয়ী খেলোয়াড়ে পরিণত করেছে। আর্জেন্টিনা জাতীয় দলের প্রতিনিধিত্ব করে তিনি এক বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা, একটি ফিনালিসিমা, একটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ২০০৮ বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক অর্জন করেছেন।

ব্যক্তিগত পুরস্কারের তালিকায় মেসি সমৃদ্ধ। আট-আটটি ব্যালন ডি’অর ও গোল্ডেন বুটসহ তার ঘরে রয়েছে নয়টি লা লিগা সেরা খেলোয়াড়, ছয়টি চ্যাম্পিয়নস লিগ শীর্ষ গোলদাতা, তিনটি দ্য বেস্ট, দুটি কোপা আমেরিকার সেরা খেলোয়াড় এবং দুটি বিশ্বকাপ গোল্ডেন বল পুরস্কার।

 

লিওনেল মেসিইন্টার মায়ামিআর্জেন্টিনা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    advertisement
    advertisement
    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ২১ জুলাই ২০২৬, ০০:২৩

    সোয়া লাখ কোটির গ্যাস সন্ধানে ৭২৯ কোটি

    সোয়া লাখ কোটির গ্যাস সন্ধানে ৭২৯ কোটি

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩১

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    ২১ জুলাই ২০২৬, ০০:৩১

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০০:৪৮

    শ্যালককে বাঁচাতে গিয়ে নিহত দুলাভাই

    শ্যালককে বাঁচাতে গিয়ে নিহত দুলাভাই

    ২১ জুলাই ২০২৬, ০৫:৪২

    ইতিহাসের সর্বোচ্চ ২৩ লাখ টন খাদ্যশস্য মজুদ

    ইতিহাসের সর্বোচ্চ ২৩ লাখ টন খাদ্যশস্য মজুদ

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩০

    উত্তরাঞ্চলে দামের চাপে বদলাচ্ছে খাদ্যাভ্যাস

    উত্তরাঞ্চলে দামের চাপে বদলাচ্ছে খাদ্যাভ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩০

    বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

    বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

    ২১ জুলাই ২০২৬, ০৪:৫৮

    রাতেই আবার জন্তর মন্তরে ককরোচ

    রাতেই আবার জন্তর মন্তরে ককরোচ

    ২১ জুলাই ২০২৬, ০১:৪১

    বিমানের উড়াল ফের লোকসানের পথে

    বিমানের উড়াল ফের লোকসানের পথে

    ২১ জুলাই ২০২৬, ০৪:১৭

    আজকের নামাজের সময়সূচি (২১ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২১ জুলাই)

    ২১ জুলাই ২০২৬, ০৭:১০

    মানুষের উপকারের নেশা দুই চালকের

    মানুষের উপকারের নেশা দুই চালকের

    ২১ জুলাই ২০২৬, ০২:৫০

    হাফটাইমে জমজমাট স্টেডিয়াম

    হাফটাইমে জমজমাট স্টেডিয়াম

    ২১ জুলাই ২০২৬, ০৪:৩৮

    মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

    মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

    ২১ জুলাই ২০২৬, ০৭:৪৯

    শপিং ব্যাগে ছিল ৮ হাজার পিস ইয়াবা, আটক ২

    শপিং ব্যাগে ছিল ৮ হাজার পিস ইয়াবা, আটক ২

    ২১ জুলাই ২০২৬, ০৭:৩৭

    advertiseadvertise