Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারের নেশা দুই চালকের
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

রেকর্ড দর্শকের সামনে মেসি জাদুতে জিতল মায়ামি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৮
রেকর্ড দর্শকের সামনে মেসি জাদুতে জিতল মায়ামি

৭৫,৮২৪ দর্শকের সামনে জোড়া গোল করেছেন মেসি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির জন্য প্রতিপক্ষ দলগুলো হোম ম্যাচ প্রায়ই সরিয়ে নেয় বড় স্টেডিয়ামে। টিকিটের ব্যাপক চাহিদায় কলোরাডো র‌্যাপিডসও ইন্টার মায়ামির বিপক্ষে নিজেদের ম্যাচটি ডেনভারের এনএফএল স্টেডিয়ামে সরিয়ে নেয়। স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন ৭৫,৮২৪ দর্শক, যা এমএলএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

রেকর্ড দর্শকের সামনে শনিবার রাতে মেসি করলেন জোড়া গোল। তার জাদুতে ৩-২ ব্যবধানে ১০ জন নিয়েও কলোরাডো র‌্যাপিডসকে হারাল মায়ামি। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এলো মায়ামি। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৫, সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল।

গত সপ্তাহে নিউইয়র্ক রেড বুলসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল ইন্টার মায়ামি। ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে ম্যাচের পর ড্রেসিংরুমে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এর আগে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোয় ন্যাশভিলের কাছে হেরে বিদায় নিয়েছিল মায়ামি। এই ব্যর্থতা মানতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ।

মেসির সঙ্গেও নাকি সম্পর্কটা ঠিকঠাক চলছিল না কোচ হাভিয়ের মাসচেরানোর। সব মিলিয়েই মঙ্গলবার পদত্যাগ করেন মাসচেরানো। নতুন কোচ হিসেবে দায়িত্ব নেন গুইয়ার্মো হোয়োস। বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে মেসির কোচ ছিলেন তিনি। ইন্টার মায়ামির স্পোর্টিং ডিরেক্টর হিসেবে দায়িত্বরত হোয়োসকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন কোচ না আসা পর্যন্ত।

নতুন কোচের প্রথম ম্যাচে ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। বিরতির ঠিক আগে মেসির ফ্লিক থেকে বল পেয়ে মাতেও সিলভেত্তির ক্রসে হেডে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান বার্তেরাম। ফায়েল নাভারো (৫৮) ও ড্যারেন ইয়াপির (৬২) গোলে ম্যাচে সমতা ফিরিয়েছিল কলোরাডো।

তবে ৭৯তম মিনিটে মেসির গোলে জয় পায় মায়ামি। রদ্রিগো দি পলের পাস পেয়ে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে ৩ জন ডিফেন্ডারকে বোকা বানিয়ে চোখ জুড়ানো গোল করেন তিনি। ৮৭ মিনিটে ইয়ানিক ব্রাইট লাল কার্ড দেখলেও সুযোগটা নিতে পারেনি কলোরাডো।

লিওনেল মেসিআর্জেন্টিনাইন্টার মায়ামি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    advertisement
    advertisement
    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ২১ জুলাই ২০২৬, ০০:২৩

    সোয়া লাখ কোটির গ্যাস সন্ধানে ৭২৯ কোটি

    সোয়া লাখ কোটির গ্যাস সন্ধানে ৭২৯ কোটি

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩১

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    ২১ জুলাই ২০২৬, ০০:৩১

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০০:৪৮

    শ্যালককে বাঁচাতে গিয়ে নিহত দুলাভাই

    শ্যালককে বাঁচাতে গিয়ে নিহত দুলাভাই

    ২১ জুলাই ২০২৬, ০৫:৪২

    ইতিহাসের সর্বোচ্চ ২৩ লাখ টন খাদ্যশস্য মজুদ

    ইতিহাসের সর্বোচ্চ ২৩ লাখ টন খাদ্যশস্য মজুদ

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩০

    উত্তরাঞ্চলে দামের চাপে বদলাচ্ছে খাদ্যাভ্যাস

    উত্তরাঞ্চলে দামের চাপে বদলাচ্ছে খাদ্যাভ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩০

    বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

    বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

    ২১ জুলাই ২০২৬, ০৪:৫৮

    রাতেই আবার জন্তর মন্তরে ককরোচ

    রাতেই আবার জন্তর মন্তরে ককরোচ

    ২১ জুলাই ২০২৬, ০১:৪১

    বিমানের উড়াল ফের লোকসানের পথে

    বিমানের উড়াল ফের লোকসানের পথে

    ২১ জুলাই ২০২৬, ০৪:১৭

    আজকের নামাজের সময়সূচি (২১ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২১ জুলাই)

    ২১ জুলাই ২০২৬, ০৭:১০

    মানুষের উপকারের নেশা দুই চালকের

    মানুষের উপকারের নেশা দুই চালকের

    ২১ জুলাই ২০২৬, ০২:৫০

    হাফটাইমে জমজমাট স্টেডিয়াম

    হাফটাইমে জমজমাট স্টেডিয়াম

    ২১ জুলাই ২০২৬, ০৪:৩৮

    মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

    মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

    ২১ জুলাই ২০২৬, ০৭:৪৯

    শপিং ব্যাগে ছিল ৮ হাজার পিস ইয়াবা, আটক ২

    শপিং ব্যাগে ছিল ৮ হাজার পিস ইয়াবা, আটক ২

    ২১ জুলাই ২০২৬, ০৭:৩৭

    advertiseadvertise