Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

রিয়ালের মাঠে ‘হুইলচেয়ারেও’ খেলবেন চোট পাওয়া কেইন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১৮:৪৭
রিয়ালের মাঠে ‘হুইলচেয়ারেও’ খেলবেন চোট পাওয়া কেইন

রিয়ালের বিপক্ষে অনিশ্চিত হ্যারি কেইন। ছবি: সংগৃহীত

হ্যারি কেইনের কাঁধে চেপে ছুটছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় তারা দুইয়ে থাকা ডর্টমুন্ডের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে। চ্যাম্পিয়নস লিগে দাপটে পৌঁছেছে কোয়ার্টার ফাইনালে। দলের এমন সাফল্যে ৪০ ম্যাচে ৪৮ গোল করে গুরুত্বপূর্ণ অবদান কেইনের।

অথচ বায়ার্নের এই প্রাণভোমরা অনিশ্চিত রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে। গোড়ালির চোটে ফ্রেইবুর্গের বিপক্ষে বায়ার্নের সবশেষ ম্যাচটি খেলতে পারেননি কেইন। ৮০ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা সেই ম্যাচ নাটকীয়ভাবে ৩-২ ব্যবধানে জিতেছে বায়ার্ন।

তিন গোলের দুটি এসেছে যোগ করা সময়ে। কেইনের অনুপস্থিতি ম্যাচ জুড়েই টের পেয়েছে তারা। তাই রিয়ালের বিপক্ষে কেইন খেলতে না পারলে নিশ্চিতভাবেই পিছিয়ে থেকে শুরু করবে বায়ার্ন।

বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবারেল শোনালেন আশার বাণী,‘আমাদের ফিজিও সর্বোচ্চ চেষ্টা করছে। আশা করছি সময়মতো ফিট হয়ে উঠবে কেইন।’ বায়ার্নের জার্মান তারকা জোসুয়া কিমিখ তো কেইনকে ছাড়া রিয়াল ম্যাচ ভাবতেই পারছেন না। তিনি বলেছেন,‘আমার মনে হয় হুইলচেয়ারে হলেও খেলবে কেইন। ব্যথা কিছুটা থাকলেও সে নিজেকে টেনেহিঁচড়ে মাঠে নামাবে।’

২০১৪, ২০১৭, ২০১৮ ও ২০২৪ সালে সবশেষ নকআউটে মুখোমুখি হয়েছিল রিয়াল-বায়ার্ন। চারবারই রিয়ালের কাছে হেরে বিদায় নিয়েছে বায়ার্ন! ২০১৭ সালের সেমিফাইনালে বিদায়ের অন্যতম কারণ রবার্ট লেভানদোস্কির প্রথম লেগে চোটের জন্য খেলতে না পারা।

দ্বিতীয় লেগে ফিরেও আর প্রভাব রাখতে পারেননি তিনি। এবার প্রথম লেগে কেইন খেলতে না পারলে আবারও ২০১৭ সালের দুঃস্বপ্ন ফিরে আসবে না তো?

রিয়াল মাদ্রিদবায়ার্নকেইন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise