Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

রোনালদোর অবসর

সাত নম্বর জার্সি পরে মাঠে নামবে পুরো দল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ২০:৪৫
শেয়ার করুন:
সাত নম্বর জার্সি পরে মাঠে নামবে পুরো দল

সংগৃহীত ছবি

ক্রিস্তিয়ানো রোনালদোকে বিদায় জানাতে ব্যতিক্রমী আয়োজন করছে পর্তুগাল ফুটবল দল। আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া এই কিংবদন্তিকে সম্মান জানাতে আসন্ন উয়েফা নেশনস লিগের ম্যাচে থাকছে বিশেষ কিছু উদ্যোগ। রবিবার ব্রাগার এস্তাদিও মিউনিসিপাল ডি ব্রাগায় ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে পুরো দল নামবে ৭ নম্বর জার্সি পরে। পর্তুগিজ ফুটবলে রোনালদোর অবদানের স্বীকৃতি হিসেবেই এই আয়োজন।

পর্তুগিজ সংবাদমাধ্যম আ বোলার খবর অনুযায়ী, পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) সভাপতি পেদ্রো প্রোয়েনসা, কোচ জর্জ জেসুস এবং দলের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের নেতৃত্বে থাকা বের্নার্দো সিলভা, রুবেন দিয়াস ও ব্রুনো ফের্নান্দেসও আলোচনায় ছিলেন। ২০০৩ সালের আগস্টে জাতীয় দলে অভিষেকের পর থেকে রোনালদো যে ৭ নম্বর জার্সিকে বিশেষ পরিচিতি দিয়েছেন, সেই জার্সি পরেই তাকে সম্মান জানাতে চায় দল।

শুধু ম্যাচের আগে নয়, খেলার মধ্যেও থাকবে বিশেষ আয়োজন। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটে গ্যালারিতে দাঁড়িয়ে করতালি দিয়ে রোনালদোকে সম্মান জানাবেন সমর্থকেরা। ম্যাচে এমন আয়োজনের জন্য উয়েফার অনুমতিও পাওয়া গেছে বলে জানা গেছে।

মাঠের বাইরেও রোনালদোর স্মৃতি ধরে রাখার উদ্যোগ নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। দলের অনুশীলন কেন্দ্র সিদাদে দো ফুটবলে অ্যাথলেটস হাউসে রোনালদোর ব্যবহৃত কক্ষটি আপাতত ফাঁকা রাখা হয়েছে। জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর পর প্রথম আন্তর্জাতিক বিরতিতে তার অনুপস্থিতিকে স্মরণীয় করে রাখতেই এই প্রতীকী সিদ্ধান্ত।

রোনালদোর বিদায়ের পর নতুন বাস্তবতার মুখোমুখি পর্তুগাল। দীর্ঘদিন দলের আক্রমণভাগের প্রধান ভরসা ছিলেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা। এখন তার জায়গায় নেতৃত্বের ভার নিতে হবে ব্রুনো ও বের্নার্দো সিলভার মতো ফুটবলারদের। আবেগঘন এই বিদায় আয়োজনের পাশাপাশি মাঠের পারফরম্যান্সেও নিজেদের প্রমাণ করতে হবে দলকে।



ক্রিস্তিয়ানো রোনালদোপর্তুগাল জাতীয় দলরোনালদোর অবসরসাত নম্বর জার্সি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী