Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

পাঁচ বছর পর জামালের গোল

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩২
পাঁচ বছর পর জামালের গোল

তিনি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। তারপরও ছন্দ হারানোয় সেরা একাদশে নিয়মিত নন জামাল ভূঁইয়া। এমনকি ঘরোয়া শীর্ষ লিগেও গোল পাননি টানা পাঁচ বছর। ২০২১ সালে সাইফের হয়ে আরামবাগের বিপক্ষে সেই গোলের পর গতকাল শনিবার জালের দেখা পেলেন জামাল। বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) ব্রাদার্স ইউনিয়নের জার্সিতে এক গোল করলেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে। জামালের গোলও অবশ্য জেতাতে পারেনি ব্রাদার্সকে। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচ।

এ ছাড়া চতুর্থ রাউন্ডে এসে জয়রথ থেমেছে বাংলাদেশ পুলিশ এফসির। আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে দলটি। তাতে শীর্ষস্থান হারাতে হয়নি তাদের। অন্যদিকে চট্টগ্রাম সিটিকে ৩-১ গোলে হারিয়ে ৩ পয়েন্ট তুলে নিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড।

মুন্সীগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ৩৬ বছর বয়সী মিডফিল্ডার জামাল ভূঁইয়া ৯ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্রাদার্সকে এগিয়ে দেন। শীর্ষ লিগে এটি জামালের পঞ্চম গোল। ১০ মিনিট পর পেনাল্টি থেকে রহমতগঞ্জকে সমতায় ফেরান অভিষেক লিম্বু। বিরতির ঠিক আগে সৈয়দ রেজার গোলে আবারও এগিয়ে যায় ব্রাদার্স। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে সাজ্জাদ হোসেন গোল করে রহমতগঞ্জকে সমতায় ফেরান। এই ড্রয়ে ২ পয়েন্ট পাওয়া ব্রাদার্স এখন ১১ নম্বরে।

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম সিটির বিপক্ষে শুরু থেকেই নিজেদের আধিপত্য দেখায় আবাহনী। দলের হয়ে একটি করে গোল করেন মাইকেল বাবাতুন্দে, অ্যান্থনি ওকাচি ও আল আমিন। চট্টগ্রাম সিটির হয়ে এক গোল শোধ দেন রাফায়েল অনরেবে। তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে আবাহনীর সংগ্রহ ৭ পয়েন্ট। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে জিততে পারেনি পুলিশ এফসি। ১-১ গোলের ড্রয়ে দুই পয়েন্ট হারালেও ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি।

বাংলাদেশজাতীয় দলবিএফএলপুলিশ এফসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’