Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

রিয়ালের জালে ৮ দিনে ১৫ গোল; রেকর্ড গড়ে সেমিতে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১৫:২৩
রিয়ালের জালে ৮ দিনে ১৫ গোল; রেকর্ড গড়ে সেমিতে বার্সেলোনা

এল ক্ল্যাসিকোতে এভাবেই বারবার উল্লাস করেছেন বার্সেলোনার তারকারা। ছবি: সংগৃহীত

ছেলেদের ফুটবলে যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক না কেন, রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার মেয়েদের লড়াই স্রেফ একপেশে। এখন পর্যন্ত ২৫ বারের দেখায় ২৪টিই জিতেছে বার্সেলোনা। বৃহস্পতিবার রাতেও তারা চিরপ্রতিদ্বন্দ্বীদের গোলবন্যায় ভাসিয়ে ম্যাচ জিতেছে ৬-০ ব্যবধানে। এর মাধ্যমে রেকর্ড টানা ৮ম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করল কাতালান ক্লাবটি।

ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে বার্সার গোল উৎসব দেখতে এদিন উপস্থিত ছিলেন ৬০ হাজারের বেশি দর্শক। এটি ছিল নারী ‘ক্ল্যাসিকো’র ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। রিয়ালের দিক দিয়ে সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ডও বটে। বার্সার এই বিশাল জয়ে দুই লেগ মিলিয়ে ১২-২ ব্যবধানে চূর্ণবিচূর্ণ হওয়ার অভিজ্ঞতা হলো রিয়ালের।

ম্যাচের শুরু থেকেই রিয়ালকে চেপে ধরে বার্সেলোনা। এটি ছিল বার্সা কিংবদন্তি অ্যালেক্সিয়া পুতেয়াসের ৫০০তম ম্যাচ। ৮ম মিনিটেই লক্ষ্যভেদ করে মাইলফলক উদযাপনের পাশাপাশি দলকে এগিয়ে নেন তিনি। এটি ছিল বার্সার জার্সিতে তার ২৩০তম গোল। একই সঙ্গে তিনি প্রথম স্প্যানিশ খেলোয়াড় হিসেবে ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় ৩০ গোলের রেকর্ডও গড়েন।

প্রথম লেগের ৬-২ ব্যবধানের লিড মাথায় নিয়েও এক মুহূর্তের জন্য আক্রমণ থামায়নি স্বাগতিকরা। পুতেয়াসের গোলের ৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন। এরপর ২৭ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে দর্শনীয় হেডে ৩-০ করেন আইরিন পারেদেস। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ইওয়া পাজোর চতুর্থ গোলটি করলে বড় পরাজয় নিশ্চিত হয়ে যায় রিয়ালের। এটি ছিল পাজোর ইউরোপীয় ক্যারিয়ারের ৪০তম গোল।

বিরতির পরও বার্সেলোনার আক্রমণের ধার কমেনি। ম্যাচের ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন হ্যানসেন। রিয়াল গোলরক্ষক মিসা রদ্রিগেজকে বোকা বানিয়ে দারুণ এক চিপে বল জালে জড়ান তিনি। এরপর তরুণ প্রতিভা ক্লারা সেররাজোর্ডির পাস থেকে সহজ ট্যাপ-ইনে শেষ গোলটি করেন এসমি ব্রুগটস।

স্রেফ এক সপ্তাহের ব্যবধানে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে রিয়াল মাদ্রিদকে তিন ম্যাচে ১৫ গোল দিল বার্সেলোনা। গত ২৫ মার্চ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৬–২ গোলে জেতার পর গত রবিবার লিগ ম্যাচেও রিয়ালকে ৩–০ গোলে হারিয়েছিল বার্সা। টানা অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠা বার্সেলোনার পরবর্তী প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। গত মৌসুমে আর্সেনালের কাছে শিরোপা হারানো বার্সা এবার তা পুনরুদ্ধারে মরিয়া। গ্রুপ পর্বেও বায়ার্নকে ৭-১ গোলে হারানোর সুখস্মৃতি রয়েছে তাদের।

বার্সেলোনারিয়াল মাদ্রিদচ্যাম্পিয়নস লিগএল ক্ল্যাসিকোনারী চ্যাম্পিয়নস লিগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে