শেষের নাটকে হার এড়ালো মেসির মায়ামি

সংগৃহীত ছবি
প্রথম ৬০ মিনিটে হয়নি গোল। শেষ ৩০ মিনিটে হলো চারটি। এর মধ্যে শেষ ১০ মিনিটেই হয়েছে তিন গোল! রোমাঞ্চকর এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এফসি সিনসিনাটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।
গত ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন মেসি। আজ ছিলেন শুরু থেকেই। গত ম্যাচের মতো আজও গোল-অ্যাসিস্ট পাননি তিনি, জয় পায়নি দলও।
৬১ মিনিটে ম্যাচের ডেডলক ভেঙে মায়ামিকে লিড এনে দেন লুইস সুয়ারেজ। ৮০ মিনিটে সেই গোল শোধ করে সিনসিনাতিকে ম্যাচে ফেরান কেনজি এমবোমা ডেম। মিনিট ছয়েকের মাথায় মায়ামিকে স্তব্ধ করে দিয়ে তারা লিডও পেয়ে যায়। এবার গোল করেন স্যামুয়েল গিডি।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে মায়ামিকে স্বস্তি এনে দেন ফিলিপ্পি। রিকুয়েলমে ফিলিপ্পি বক্সের বাঁ প্রান্ত দিয়ে দূরের পোস্টে বাঁকানো শটে জালে জড়ান। প্রায় একই জায়গা দিয়ে গোল দিয়েছিলেন সুয়ারেজও। মেজর লিগ সকারে নিজের প্রথম গোলেই ফিলিপ্পি মায়ামির হার এড়ালেন।
এই ড্রয়ের পর এমএলএস ইস্টার্ন কনফারেন্সের টেবিলে দুইয়ে থাকা নিউ ইংল্যান্ডের পয়েন্ট দাঁড়িয়েছে ৫৮-তে, যা তিনে থাকা মায়ামির চেয়ে দুই পয়েন্ট বেশি। উভয় দলের হাতে আরও দুটি করে ম্যাচ রয়েছে। পরের ম্যাচ খেলতে মেসিদের দল রেভোলিউশনের মাঠে যাবে।



