Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

আসিয়ান কাপ

নকআউট পর্বে খেলার স্বপ্ন জামালের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৫
নকআউট পর্বে খেলার স্বপ্ন জামালের

ছবি: বাফুফে

শেষ মুহূর্তে আমন্ত্রণ পেয়ে আসিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার উড়াল দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। দলের অধিনায়ক বলছেন, গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট রাউন্ডে যাওয়াই তার মূল লক্ষ্য।

একই সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ থমাস ডুলি জানিয়েছেন, প্রত্যাশা কম রেখে বাস্তবতা বুঝতে হবে সবাইকে। বড় দলগুলোর বিপক্ষে লড়াইটা হবে তাদের মূল লক্ষ্য, ডুলি বলছেন এমনটাই। 

আরও পড়ুন

প্রত্যাশা কমিয়ে বাস্তবতা বুঝতে হবে

১৯ সেপ্টেম্বর ২০২৬

জামাল ভুঁইয়া অবশ্য জয়ের ব্যাপারে আশাবাদী, ‘অবশ্যই আমরা কোয়ালিফাই করতে চাই। এই আশা তো থাকতেই হবে। কোনো টুর্নামেন্টে গিয়ে শুধু অংশগ্রহণ করব, এভাবে তো হয় না। সবারই লক্ষ্য আছে, আমারও আছে। আমার মনে হয়, সব খেলোয়াড়েরই একটা লক্ষ্য আছে। আমরা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে চাই। কারণ এটা আমাদের জন্য প্রথম বড় ফিফা টুর্নামেন্ট। তাই সবার একটা স্বপ্ন আছে।‘

তবে জামালও শোনালেন কঠিন বাস্তবতার কথা, ‘আমরা এখন প্রাক মৌসুমে আছি। এই সময়ে অনুশীলন একটু কঠিন হয়। শরীরে অনেক বেশি চাপ পড়ে। অনেকের এই কারণে ইনজুরি হয়েছে। এ নিয়ে কিছুটা চিন্তাও আছে দলের ভেতর।‘

এদিকে চোট নিয়ে চিন্তিত দলের কোচও। তপুর চোট নিয়ে ডুলি বলেন, ‘তপু খেলতে পারছে না। তার কাফে সামান্য চোট ছিল, তাই সে দলের সঙ্গে ঠিকমতো অনুশীলনও করতে পারেনি। স্ক্যান করে পেশিতে একটি কালো দাগ দেখা যায়। ডাক্তার জানিয়েছেন, অনুশীলনে ফিরতে তার আরও দুই সপ্তাহ সময় লাগবে।’

চোটের শঙ্কায় আছেন আরেক অভিজ্ঞ ফুটবলার শেখ মোরসালিনও। তার সেরে উঠতে তিন দিন লাগবে বলে জানালেন কোচ ডুলি, ‘মোরসালিনের কাফে সামান্য সমস্যা হয়েছে। এমআরআই করিয়ে দেখা গেছে, সেরে উঠতে আরও তিন দিন লাগবে। এরপরই সে আবার অনুশীলনে ফিরতে পারবে।’

 

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে