Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফন পার্সিকে নেদারল্যান্ডসের কোচ দেখতে চান সাবেক তারকা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১৭:২৯
ফন পার্সিকে নেদারল্যান্ডসের কোচ দেখতে চান সাবেক তারকা

সংগৃহীত ছবি

নেদারল্যান্ডসের প্রধান কোচ হিসেবে সাবেক তারকা স্ট্রাইকার রবিন ফন পার্সির নাম প্রস্তাব করেছেন দেশটির সাবেক মিডফিল্ডার হেডভিগেস মাদুরো। স্পোর্টসনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বললেন, অভিজ্ঞ কোনো কোচকে পাশে রেখে ফন পার্সিকে দায়িত্ব দেওয়া হলে সেটি হতে পারে দারুণ একটি সিদ্ধান্ত।

মাদুরোর মতে, বর্তমান আলোচিত প্রার্থী মাইকেল রেইজিগার এই দায়িত্বের জন্য সেরা পছন্দ নন, ‘এটি সফল হবে কি না বলা কঠিন। যদি অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেওয়া হয়, তাহলে আমার মনে হয় রুড ফন নিস্টেলরয় বেশি সম্ভাবনাময়। তিনি নেদারল্যান্ডসের বড় একজন ব্যক্তিত্ব এবং এরই মধ্যে জাতীয় দলের কোচিং স্টাফের অংশ।‘

এরপর তুলনামূলক কম আলোচিত একটি নাম সামনে আনেন মাদুরো, ‘এখনো পর্যন্ত ফন পার্সির নাম শুনিনি। তাকে সহজেই দলের মুখ হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে, আর পাশে থাকতে পারেন ডিক অ্যাডভোকাট। দুজন একসঙ্গে খুব ভালোভাবে কাজ করেন, সেটি আগেই প্রমাণিত হয়েছে।‘

মাদুরোর বিশ্বাস, জাতীয় দলে ফন পার্সি নিজের দর্শন আরও কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারবেন, ‘জাতীয় দলে ফন পার্সি সেরা খেলোয়াড়দের নিয়ে কাজ করার সুযোগ পাবেন। তার ফুটবল দর্শনও সেই মানের খেলোয়াড়দের জন্য উপযোগী।’

এদিকে নেদারল্যান্ডস ফুটবল ফেডারেশনের (কেএনভিবি) কোচ হওয়ার দৌড়ে ছিলেন আর্নে স্লট। তবে লিভারপুল কোচ আপাতত ক্লাব ফুটবলেই মনোযোগ দিতে চান এবং জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী নন।

স্লট সম্পর্কে মাদুরো বললেন, ‘এই মুহূর্তে তার ক্লাবেই থাকা উচিত। তিনি এখনো বড় মাপের কোচ এবং অন্য জায়গায় নিজেকে প্রমাণ করার ক্ষুধা রয়েছে। তিনি একজন ডেভেলপমেন্ট কোচ, প্রতিদিন অনুশীলনের মাঠে কাজ করাই তার সবচেয়ে বড় শক্তি।‘

বিশ্বকাপের শেষ ষোলো থেকে নেদারল্যান্ডস বিদায় নেওয়ার পর জুনের শেষদিকে রোনাল্ড কোমান প্রধান কোচের পদ ছেড়ে দেন। এর পর থেকেই নতুন কোচ খুঁজছে ডাচরা।

রবিন ফন পার্সিনেদারল্যান্ডসহেডভিগেস মাদুরোনেদারল্যান্ডস ফুটবল ফেডারেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে