Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

নিষেধাজ্ঞামুক্ত আবাহনী অপেক্ষায় কিংস

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪:২১
নিষেধাজ্ঞামুক্ত আবাহনী অপেক্ষায় কিংস

শেখ মোরসালিন ও তপু বর্মন

ফিফার নিষেধাজ্ঞামুক্তির অপেক্ষায় বসুন্ধরা কিংস। ছয়বারের লিগজয়ীদের নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা উঠে যাওয়া এখন শুধুই সময়ের ব্যাপার। অন্যদিকে ফিফার শাস্তিমুক্ত হয়ে কোনোমতে ঘর গুছিয়েছে আবাহনী লিমিটেড। অর্থাৎ গত মৌসুমের সেরা দুই দলকে নিয়ে শঙ্কার মেঘ কেটে গেছে অনেকটাই।

অথচ পেশাদার যুগের সবচেয়ে সফল দুই দলের আগামী মৌসুমে খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই ভুগছিল ক্লাব দুটি। দুটি ক্লাবের চ্যালেঞ্জ দুই রকমের। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন আবাহনী লিমিটেডের প্রধান পৃষ্ঠপোষক। আর ৫ আগস্টের পর গ্রেপ্তার হওয়া বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান ছিলেন ক্লাবটির সভাপতি। ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদও ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্ভরতাই আবাহনীর কাল হয়। নেতৃত্বশূন্যতা আর অর্থ সংকটে ভুগতে থাকে ক্লাবটি।

২০২৪ সালে শক্তিশালী দল গড়ার লক্ষ্যে তিনজন ভালোমানের বিদেশির সঙ্গে চুক্তি করেও পরে তাদের আসতে বারণ করে আবাহনী। চুক্তি করে না খেলানোয় সেই তিন বিদেশি নালিশ করেন ফিফায়, নেমে আসে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা কাটাতে কমবেশি ৬ কোটি টাকা গচ্চা দেওয়ায় আগামী মৌসুমের দলটি মনমতো গড়তে পারেনি আবাহনী।

পুরনো কোচ মারুফুল হককে ধরে রেখেছে তারা। দলবদলের বাজারে ভাটার টান থাকায় ভালো প্রস্তাব না পেয়ে গতবারের ফুটবলাররা অপেক্ষায় ছিলেন নিষেধাজ্ঞা মুক্তির। সেটা কাটতেই আবাহনী কম বাজেটে তাদের সঙ্গে নতুন করে চুক্তি করে।

আবাহনীর ভাঙা হাটে জ্বলজ্বলে তারকা শেখ মোরসালিন, দুঃসময়ে আবাহনী ছাড়েননি জাতীয় দলের ফরোয়ার্ড। গোলরক্ষক মিতুল মারমা, তরুণ স্ট্রাইকার মিরাজুল ইসলাম, অভিজ্ঞ ডিফেন্ডার ইয়াসিন খান ও হাসান মুরাদও থেকে গেছেন। এখনো বিদেশি চূড়ান্ত না করলেও শোনা যাচ্ছে শেষ মুহূর্তে দু-একজনের পাশাপাশি সাফ কোটায়ও কিছু খেলোয়াড় নেবে তারা।

বসুন্ধরা কিংসের মালিকানা দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের। ৫ আগস্ট-পরবর্তী এই গ্রুপ আছে বিষম চাপে। নানা অভিযোগে তাদের অনেক ব্যাংক হিসাব জব্দ। সুবাদে দিন যত গেছে বিদেশি খেলোয়াড়-কোচদের ফিফায় নালিশ ও শাস্তির সংখ্যা বেড়েছে। একটা সময় তা ১৪-তে পৌঁছে যায়। মানে এই ১৪ বিদেশির বকেয়া শোধ করে তাদের নিষেধাজ্ঞা মুক্ত হতে হবে। দেরিতে হলেও সেই নিষেধাজ্ঞা তোলার উদ্যোগ নেয় বসুন্ধরা। এই দেরির সুযোগটা নেয় মোহামেডান, বসুন্ধরার ৯ ফুটবলারকে নিজের করে নিয়ে।

বর্তমানে বসুন্ধরার ১৪টি নিষেধাজ্ঞা নেমেছে চারটিতে। এর জন্য প্রায় ২৬-২৭ কোটি গুনতে হয়েছে ক্লাবটিকে। সভাপতি ইমরুল হাসান অনেকটাই নির্ভার— ‘আমরা এরই মধ্যে সব অর্থ পরিশোধ করেছি। আশা করছি দু-এক দিনের মধ্যেই সব নিষেধাজ্ঞা উঠে যাবে। বসুন্ধরা অবশ্যই মাঠে থাকবে।’

বসুন্ধরা কিংস মাঠে থাকার খবরটা ভীষণ স্বস্তির, একঝাঁক ফুটবলারের জন্য। এ তালিকায় আছেন জাতীয় দলের বেশ কজন তারকাও। তপু বর্মণ, রাকিব হোসেন, সোহেল রানা সিনিয়র, বিশ্বনাথ ঘোষ, মেহেদী হাসান শ্রাবণরা দুঃসময়েও ক্লাব ছেড়ে যাননি। তাদের কেন্দ্র করেই ভেতরে ভেতরে দল গুছিয়েছে বসুন্ধরা। জানা গেছে, কানাডা প্রবাসী কাজেম শাহকে আবাহনী থেকে নেওয়ার পাশাপাশি সুশান্ত্র ত্রিপুরাকে ফেরাচ্ছে বসুন্ধরা। এ ছাড়া আলমগীর মোল্লা ও আব্দুল্লাহকে দেখা যেতে পারে কিংসের জার্সিতে। গত মৌসুমে আবাহনীতে খেলা নাইজেরিয়ান এমেকা ওগবাহর বসুন্ধরায় খেলা এক প্রকার নিশ্চিত। এ ছাড়া সাফ কোটায় কয়েকজনকে নেওয়ার চেষ্টা করছে তারা।

দুই বড় ক্লাবকে টিকিয়ে রাখতে বাফুফেও চরম ধৈর্য দেখিয়েছে এবার, বারবার বাড়িয়েছে দলবদলের সময়, পিছিয়েছে ঘরোয়া মৌসুম শুরুর দিন। ৩ সেপ্টেম্বর শেষ হবে দলবদল। ১৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে ঘরোয়া মৌসুম।

স্বস্তির কথা, আগের মতো সর্বজয়ী রূপে না হোক, বসুন্ধরা কিংস ও আবাহনী মাঠে থাকছে এবং অবশ্যই মোহামেডানকে চ্যালেঞ্জ জানাতে।

ফিফানিষেধাজ্ঞাআবাহনীবসুন্ধরা কিংস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিতে গিয়ে ইমরান খান আটক

    মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিতে গিয়ে ইমরান খান আটক