Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বার্সেলোনায় যেতে না পারায় নতুন সিদ্ধান্তে আলভারেস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৩
বার্সেলোনায় যেতে না পারায় নতুন সিদ্ধান্তে আলভারেস

সংগৃহীত ছবি

বার্সেলোনায় যাওয়ার স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হয়নি হুলিয়ান আলভারেসের। আতলেতিকো মাদ্রিদ ছাড়া নিয়ে গ্রীষ্মের দলবদলে কম নাটক হয়নি আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে ঘিরে। এবার নিজের এজেন্ট ফের্নান্দো হিদালগোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছেন আলভারেস।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, দীর্ঘদিন ধরে আলভারেসের ক্যারিয়ার পরিচালনা করে আসা হিদালগোর সঙ্গে সম্পর্ক শেষ করার বিষয়টি বিবেচনা করছেন তিনি। এরই মধ্যে সাবেক আর্জেন্টাইন তারকা হাভিয়ের পাস্তোরের মালিকানাধীন এজেন্সি দ্য এলিগ্যান্ট গেমের সঙ্গে যোগাযোগও শুরু হয়েছে।

পাস্তোরের এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের মধ্যে আছেন আলভারেসের ঘনিষ্ঠ বন্ধু এনসো ফের্নান্দেসও। সম্প্রতি চেলসি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া এই মিডফিল্ডারের কারণে পাস্তোরের এজেন্সিও আলভারেসের বিবেচনায় গুরুত্ব পাচ্ছে। তবে এখন পর্যন্ত হিদালগোর সঙ্গে আলভারেসের সম্পর্ক শেষ হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

মুন্দো দেপোর্তিভোর দাবি, আলভারেসের ঘনিষ্ঠ মহল বেশ কিছুদিন ধরেই এজেন্ট বদলের বিষয়টি নিয়ে তার সঙ্গে আলোচনা করছে। তাদের ধারণা আলভারেসের পুরো পরিস্থিতি হিদালগো যথাযথভাবে সামলাতে পারেননি।

আতলেতিকো মাদ্রিদও পুরো ঘটনায় হিদালগোকেই অন্যতম প্রধান দায়ী হিসেবে দেখেছে। ক্লাবটির প্রধান নির্বাহী মিগেল আনহেল হিল মারিনও বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন, ‘আলভারেসকে কেউ কেউ প্রতারিত ও বিভ্রান্ত করার চেষ্টা করছে।’ তার এই মন্তব্যে ইঙ্গিত ছিল আলভারেসের ব্যবসায়িক এজেন্ট এবং বার্সেলোনার দিকেই।

আলভারেস শেষ পর্যন্ত আতলেতিকোতেই থাকছেন। এমন পরিস্থিতিতে হিদালগোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হলে সেটিকে ক্লাব ও সমর্থকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হতে পারে। গ্রীষ্মজুড়ে বার্সেলোনায় যাওয়ার গুঞ্জনের পর আতলেতিকোর সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছিল অসন্তোষ।



হুলিয়ান আলভারেসআতলেতিকো মাদ্রিদবার্সেলোনাফের্নান্দো হিদালগো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    ড্রাই আই প্রতিরোধে করণীয়

    ড্রাই আই প্রতিরোধে করণীয়