বার্সেলোনায় যাওয়ার স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হয়নি হুলিয়ান আলভারেসের। আতলেতিকো মাদ্রিদ ছাড়া নিয়ে গ্রীষ্মের দলবদলে কম নাটক হয়নি আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে ঘিরে। এবার নিজের এজেন্ট ফের্নান্দো হিদালগোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছেন আলভারেস।স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, দীর্ঘদিন ধরে আলভারেসের ক্যারিয়ার পরিচালনা করে আসা হিদালগোর সঙ্গে সম্পর্ক শেষ করার বিষয়টি বিবেচনা করছেন তিনি। এরই মধ্যে সাবেক আর্জেন্টাইন তারকা হাভিয়ের পাস্তোরের মালিকানাধীন এজেন্সি দ্য এলিগ্যান্ট গেমের সঙ্গে...