Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
ঔষধি গাছপ্রেমী আবদুল কাদের
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

হাসপাতালের জন্য অর্থ তুলতে নিলামে এমি-আলভারেসদের জার্সি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ২১:২৫
শেয়ার করুন:
হাসপাতালের জন্য অর্থ তুলতে নিলামে এমি-আলভারেসদের জার্সি

সংগৃহীত ছবি

আর্জেন্টিনার একটি হাসপাতালের জন্য অর্থ সংগ্রহে এক হয়েছেন দেশটির ক্রীড়াঙ্গনের তারকারা। দাতব্য নিলামে অংশ নিচ্ছেন ফুটবলার এমিলিয়ানো মার্তিনেস, হুলিয়ান আলভারেস, এনসো ফের্নান্দেস ও ক্রিস্তিয়ান রোমেরো। তাদের সঙ্গে রয়েছেন ফর্মুলা ওয়ান তারকা ফ্রাঙ্কো কোলাপিন্তো এবং বাস্কেটবল কিংবদন্তি এমানুয়েল জিনোবিলিও।

বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের (ইউবিএ) উদ্যোগে আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে এই নিলাম। বিশ্ববিদ্যালয়টির প্রথমবারের মতো আয়োজিত ‘লা নোচে দে লা ইউবিএ’ অনুষ্ঠানের অংশ হিসেবে আইন অনুষদে বসবে এই আয়োজন। নিলাম থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে হাসপাতাল দে ক্লিনিকাসের জন্য অত্যাধুনিক রোবোটিক সার্জারি যন্ত্র কেনায়। এ উদ্যোগে আরও যুক্ত হয়েছেন বাস্কেটবল তারকা ফাব্রিসিও ওবের্তো এবং সাবেক ফুটবলার নেস্তর ক্রাভিওত্তি।

নিলামে উঠবে বিভিন্ন ফুটবল ও বাস্কেটবল তারকার জার্সি। থাকবে আর্জেন্টিনা জাতীয় দলের গোলরক্ষক দিবু মার্তিনেজের গ্লাভস, কোলাপিন্তোর স্বাক্ষর করা ক্যাপ এবং ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের স্বাক্ষর করা পোশাক। এ ছাড়া পুরো বোকা জুনিয়র্স দলের স্বাক্ষর করা একটি জার্সি এবং ১৯৯৩ সালে ক্রাভিওত্তির পরা আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিও নিলামে তোলা হবে।

নিলামের কিছু সামগ্রী অনলাইনেও কেনার সুযোগ থাকবে। ফলে আর্জেন্টিনার যেকোনো প্রান্ত থেকে আগ্রহীরা এতে অংশ নিতে পারবেন। শুধু নিলামে অংশ নেওয়াই নয়, আর্থিক অনুদান, স্পনসরশিপ কিংবা অনুষ্ঠানের টিকিট কিনেও এই উদ্যোগে সহযোগিতা করা যাবে।

হাসপাতালটির জন্য যে রোবোটিক সার্জারি যন্ত্র কেনার পরিকল্পনা করা হয়েছে, সেটির মাধ্যমে জটিল অস্ত্রোপচার আরও নিখুঁতভাবে করা সম্ভব হবে। ত্রিমাত্রিক প্রযুক্তি ও শরীরে কম কাটাছেঁড়ার মাধ্যমে অস্ত্রোপচার করা যাবে এই যন্ত্রে। এতে অস্ত্রোপচারজনিত জটিলতা কমার পাশাপাশি রোগীদের দ্রুত সুস্থ হয়ে ওঠার সুযোগ বাড়বে। একই সঙ্গে চিকিৎসকদের প্রশিক্ষণের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে।

হাসপাতাল দে ক্লিনিকাসে প্রতি বছর ৩ লাখ ৬৫ হাজারের বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। এ ছাড়া বছরে ৮ হাজারের বেশি অস্ত্রোপচার করা হয় সেখানে। এত বিপুলসংখ্যক রোগীর চিকিৎসাসেবার কথা বিবেচনায় নিয়েই আধুনিক এই যন্ত্র কেনার উদ্যোগ নিয়েছে ইউবিএ। ভবিষ্যতেও প্রতিবছর ‘ইউবিএ নাইট’ আয়োজনের পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয়টির। প্রতিবারই থাকবে নতুন কোনো জনকল্যাণমূলক উদ্যোগ।

এমি মার্তিনেসহুলিয়ান আলভারেসএনসো ফের্নান্দেসহাসপাতালের জন্য জার্সি নিলাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয়

    শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয়

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    সবার আগে দরকার...

    সবার আগে দরকার...

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ