Agamir Somoy E-Paper
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দুর্গম চরে প্রসূতির ভরসা রিমা
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

আলভারেসের ট্রান্সফার নিয়ে যা বলছে বার্সা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:৪৯
আলভারেসের ট্রান্সফার নিয়ে যা বলছে বার্সা

ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। এদিকে বার্সেলোনার নতুন স্ট্রাইকার খোঁজার বিষয়টি এখনো ঝুলে রয়েছে। অনেকদিন ধরেই হুলিয়ান আলভারেসকে নিয়ে আলতেতিকো মাদ্রিদের সঙ্গে টানাপোড়েন চলছে কাতালান ক্লাবটির। তবে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক সাফ জানিয়ে দিয়েছেন যে, তিনি আর্জেন্টাইন তারকার দলবদল নিয়ে ‘একটুও উদ্বিগ্ন নন’।

রবিবার এলচের বিপক্ষে বার্সেলোনার লা লিগার উদ্বোধনী ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে কোচ হান্সি ফ্লিক এই মন্তব্য করেন। রবার্ট লেভানদোভস্কির খালি করা জায়গায় আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসকে দলে ভেড়ানোই ছিল বার্সেলোনার প্রধান লক্ষ্য। তবে আতলেতিকো মাদ্রিদ এই ফরোয়ার্ডকে ছাড়তে রাজি না হওয়ায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা আপাতত এই ট্রান্সফার প্রচেষ্টা স্থগিত রেখেছে বলে জানিয়েছে ইএসপিএন।

আরও পড়ুন

মেসির গোলেও জিততে পারল না মায়ামি

২৩ আগস্ট ২০২৬

এর গ্রীষ্মের শুরুতেই আলভারেস ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। এর ফলে আতলেতিকোর কঠোর বস্থান নরম হবে বলে আশা করেছিল বার্সা। কিন্তু আতলেতিকো একচুলও নড়েনি, যা খেলোয়াড়ের এজেন্টকে বেশ ক্ষুব্ধ করেছে। ফ্লিক বলেন, ‘আমি জানি আপনারা এটি শুনতে চান না, তবুও আমি হুলিয়ানকে নিয়ে কথা বলতে চাই না। এটি বর্তমান পরিস্থিতি এবং আমি এ বিষয়ে কথা বলতে চাই না।’

রবার্ট লেভানদোভস্কি, ফেরান তোরেস এবং মার্কাস রাশফোর্ড ক্লাব ছেড়ে চলে যাওয়ায় বেশ চাপেই পড়েছে বার্সা। এই তিনজনের জন্য গত মৌসুমের তুলনায় ৫৪টি গোলের ঘাটতি নিয়ে তারা নতুন মৌসুম শুরু করছে। আক্রমণভাগ শক্তিশালী করতে অ্যান্থনি গর্ডন, করিম আদেয়েমি এবং জেসি বিসিউ দলে যোগ দিলেও ক্লাব এখনো একজন খাঁটি নম্বর নাইন স্ট্রাইকার খোঁজা অব্যাহত রেখেছে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে হান্সি ফ্লিক জোর দিয়ে বলেন, ‘আমি এ নিয়ে মোটেও চিন্তিত নই। ক্রীড়া পরিচালক ডেকো এবং আমি প্রতিদিন কথা বলছি। আমরা দলটিকে আরও শক্তিশালী করতে চাই, এটিই আমাদের কাজ। বিষয়টি কোনো নির্দিষ্ট খেলোয়াড় বা আমাকে নিয়ে নয়। কেবল ডেকো, আমি এবং আরও কয়েকজন ঠিক জানি আমাদের কী প্রয়োজন। এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডেকো দারুণ এক কাজ করছে।’

আরও পড়ুন

দারুণ জয়ে মরিনহোর দ্বিতীয় ইনিংস শুরু

২৩ আগস্ট ২০২৬

স্ট্রাইকার না থাকায় প্রাক-মৌসুমে চার গোল করা মিশরীয় তরুণ হামজা আবদেলকারিমকে এলচের বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কোচ। তিনি বলেন, ‘হামজা প্রাক-মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেছে। সে একজন নম্বর নাইন। বয়স এখনো কম, তাই প্রচুর সম্ভাবনা রয়েছে এবং সে গোলও করেছে। এই পজিশনে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সামনে অনেক বিকল্প রয়েছে। কাল কে খেলবে তা আমি জানি, তবে এটি একটি চমক।’

এদিকে এই সপ্তাহে রোদ্রি এবং জোয়াও কানসেলো বার্সেলোনার চতুর্থ ও পঞ্চম খেলোয়াড় হিসেবে গ্রীষ্মকালীন চুক্তিতে যুক্ত হয়েছেন। তবে রোদ্রি এলচের বিপক্ষে খেলতে পারছেন না। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে বার্সার রক্ষণভাগেও কিছু পরিবর্তন আসতে পারে, যদিও নতুন কোনো সেন্টার-ব্যাক বা ফুল-ব্যাক আনা নির্ভর করবে বর্তমান খেলোয়াড়দের ক্লাব ছাড়ার ওপর। আগামী দিনগুলোতে তরুণ খেলোয়াড় মার্ক কাসাদো এবং হেক্টর ফোর্ট দল ছাড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া জুলস কুন্দে এবং আলেহান্দ্রো বালদের দল ছাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি হান্সি ফ্লিক।

বার্সেলোনাআতলেতিকো মাদ্রিদহুলিয়ান আলভারেস
    শেয়ার করুন:
    Advertisement
    সৈকতের বুকে সড়ক!

    সৈকতের বুকে সড়ক!

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১২

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১৭

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    ২২ আগস্ট ২০২৬, ১৬:৪৭

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    ২২ আগস্ট ২০২৬, ১৪:৫১

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    ২২ আগস্ট ২০২৬, ১৬:০১

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    ২২ আগস্ট ২০২৬, ১৫:৫৫

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    ২২ আগস্ট ২০২৬, ১৮:৪১

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    ২২ আগস্ট ২০২৬, ১৪:৫২

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    ২২ আগস্ট ২০২৬, ১৭:৫৭

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    ২২ আগস্ট ২০২৬, ২১:৪৭

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    ২২ আগস্ট ২০২৬, ১৭:৪৮

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ২২ আগস্ট ২০২৬, ২০:৫৬

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ২২ আগস্ট ২০২৬, ২১:৩৪

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    ২২ আগস্ট ২০২৬, ১৩:৫১

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ২২ আগস্ট ২০২৬, ১৯:০৬

    advertiseadvertise