Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

লুকাকুর ৯০, মরক্কো-কলম্বিয়ার সহজ জয়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৫:৩৩
লুকাকুর ৯০, মরক্কো-কলম্বিয়ার সহজ জয়

বেলজিয়ামের হয়ে ৯০তম গোল করলেন লুকাকু। ছবি সংগৃহীত

চোটের জন্য নাপোলির হয়ে মৌসুমটা একপ্রকার মাঠের বাইরেই কাটিয়েছেন রোমেলু লুকাকু। খেলেছেন কেবল ৭ ম্যাচ। অভিজ্ঞ এই স্ট্রাইকার তারপরও সুযোগ পেয়েছেন বেলজিয়ামের বিশ্বকাপ দলে। মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি নেমে গোলও পেলেন তিনি।

লুকাকুর ইনজুরি টাইমের গোলে ক্রোয়েশিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে বেলজিয়াম। এটা জাতীয় দলের হয়ে ১২৫ ম্যাচে তার রেকর্ড ৯০তম গোল। ৭৩ মিনিটে বদলি হিসেবে নেমে নিজেকে প্রমাণ করেছেন তিনি। ৩৮তম মিনিটে দলকে লিড এনে দিয়েছিলেন অধিনায়ক ইউরি টিলেমান্স। দুই দলের একটি করে প্রচেষ্টা নষ্ট হয় পোস্টে লেগে।

বিশ্বকাপের অপর প্রস্তুতি ম্যাচে গোল উৎসব করেছে মরক্কো। মাদাগাস্কারকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। ইসমাইল সাইবারি করেন জোড়া গোল। অপর দুই গোল সুফিয়ান ও আইয়ুবের।

লাতিন দল কলম্বিয়া ৩-১ গোলে হারিয়েছে কোস্টারিকাকে। ১৭ মিনিটে সানচেস আর ২৩ মিনিটে লুইস দিয়াসের গোলে এগিয়ে গিয়েছিল কলম্বিয়া। ৩৩ মিনিটে অ্যান্ডি এক গোল ফেরালে জমে উঠে ম্যাচ। তবে ৮১ মিনিটে সুয়ারেসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

অপর ম্যাচে বিশ্বকাপের স্বাগতিক কানাডা ২-০ গোলে হারিয়েছে উজবেকিস্তানকে। এছাড়া ১-১ গোলে ড্র করেছে ওয়েলস ও ঘানা।



বেলজিয়ামমরক্কো২০২৬ ফুটবল বিশ্বকাপ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise