Agamir Somoy E-Paper
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মেসিকে সেরা বলায় লিনেকারের ওপর চটেছেন রোনালদো

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৮
শেয়ার করুন:
মেসিকে সেরা বলায় লিনেকারের ওপর চটেছেন রোনালদো

গত এক যুগ ধরে মেসি আর রোনালদোর মাঝে কে শ্রেষ্ঠ- তা নিয়ে চলছে বিতর্ক। দুই মহাতারকাকে নিয়ে ফুটবলবিশ্ব বরাবরই বিভক্ত। এ নিয়ে সাধারণ ফুটবলপ্রেমীদের মাঝে তর্ক থেকে শুরু করে মন কষাকষিও হয়ে থাকে। তাই বলে ফুটবলাররাও এমন করবেন? আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি লিওনেল মেসিকে শ্রেষ্ঠ বলায় নাকি ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকারকে আনফলো করে দিয়েছেন রোনালদো!

সম্প্রতি ‘দ্য রেস্ট ইজ ফুটবল’ পডকাস্টে লিনেকার ফাঁস করেছেন এক মজার তথ্য। তার দাবি, লিওনেল মেসিকে ইতিহাসের সেরা খেলোয়াড় বলায় রোনালদো তার ওপর এতটাই চটেছেন যে ইনস্টাগ্রামে তাকে আনফলো করেছেন। লিনেকার বলেন, ‘ক্রিশ্চিয়ানো আসলে আমাকে খুব একটা পছন্দ করে না। আমি তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি, শুধু সততার সঙ্গে বলেছি যে সামগ্রিকভাবে মেসিই সেরা ফুটবলার। আর এতেই সে রাগ করে আমাকে আনফলো করেছে। তবে আমি এতে ভেঙে পড়ছি না, আমি এটা সামলে নেব।’

লিনেকারের এই মন্তব্যে পডকাস্টের সহ-সঞ্চালক অ্যালান শিয়ারার এবং মিকাহ রিচার্ডস হাসিতে ফেটে পড়েন। এরপর রসিকতা করে রোনালদোর কাছে ক্ষমা চেয়ে লিনেকার বলেন, ‘আমি সবসময়ই তাকে পছন্দ করব। তার সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে। আমি জানি সে আমার ওপর বিরক্ত, কিন্তু তাতে সমস্যা নেই। ক্রিশ্চিয়ানো... দয়া করে আমাকে ফোন দাও, চলো আমরা আবার বন্ধু হয়ে যাই।’

বিতর্কের সূত্রপাত অবশ্য আরও আগে। লিনেকার যখন ফুটবল ইতিহাসের সেরা ৪ জন খেলোয়াড়ের তালিকা (মাউন্ট রাশমোর) তৈরি করেছিলেন, সেখানে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোকে রাখেননি। তার তালিকায় জায়গা পেয়েছিলেন পেলে, ম্যারাডোনা, মেসি এবং ব্রাজিলের ফেনোমেনন রোনালদো নাজারিও। পর্তুগিজ মহাতারকাকে তালিকায় না রাখার পেছনে তার যুক্তি ছিল, মেসির ধারেকাছেও কেউ নেই।

পরিসংখ্যানে নজর দিলে অবশ্য রোনালদো ও মেসি অনেক ক্ষেত্রেই সমানে সমান। ক্যারিয়ারে রোনালদো ৯৬০টির বেশি গোল করেছেন, যেখানে মেসির গোলসংখ্যা ৯০৩। তবে ব্যক্তিগত অর্জনে মেসি কিছুটা এগিয়ে, তার ঝুলিতে রয়েছে আটটি ব্যালন ডি’অর, রোনালদোর পাঁচটি। মেসি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন, রোনালদো এখনও এর স্বাদ পাননি। ক্যারিয়ারের গোধূলিতে থাকা দুই সুপারস্টারের এই টানাপোড়েন কতদিন চলবে, সেটাই এখন চর্চার বিষয়।

লিওনেল মেসিক্রিশ্চিয়ানো রোনালদোগ্যারি লিনেকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?