ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভাল
প্লেট পর্বে খেলবে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক

ছবি: বাফুফে
গ্রুপ পর্বের প্রথম ৪ ম্যাচে কোন জয় আসেনি। দুই ড্র ও দুই হারের পর ফিজির বিপক্ষে ৫ম ম্যাচে গিয়ে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। এই জয়ে অনূর্ধ্ব-১৫ ফিফা বিশ্বকাপ ও ফেস্টিভালের প্লেট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের যুবারা।
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হচ্ছে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভালের প্রথম আসর। গ্রুপ পর্বের একটি মাত্র জয় নিয়ে কাপ পর্বে যেতে পারেনি বাংলাদেশ। তবে দুই ড্র ও এক জয়ে প্লেট পর্বে খেলবে তারা।
গত রাতে ফিজিকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ফিফা স্বীকৃত বিশ্বকাপের যেকোনো আসরে এটিই বাংলাদেশের প্রথম জয়।
প্লেট পর্বে বাংলাদেশ আগামীকাল মুখোমুখি হবে সেচেলসের।



