লিগে প্রথম জয় পিএসজির, বায়ার্নে কেইনের ১৫০

পিএসজির একমাত্র গোলটি ফেরান তোরেসের। ছবি: সংগৃহীত
ফ্রেঞ্চ লিগে যাচ্ছেতাই শুরু করেছিল পিএসজি। প্রথম তিন ম্যাচে তারা ড্র করে দুটি আর হেরেছিল একটি! রবিবার লিগে প্রথম জয়ের দেখা পেল বর্তমান চ্যাম্পিয়নরা। পিএসজি ১-০ গোলে হারিয়েছে ব্রেস্তকে।
ফল
ব্রেস্ত ০ : ১ পিএসজি
এভাসবার্গ ১ : ২ বায়ার্ন
সোসিয়েদাদ ০ : ৩ আতলেতিকো
লেভান্তে ২ : ৪ বার্সেলোনা
বিশ্বকাপ ফাইনালে একমাত্র গোলটি করা ফেরান তোরেস পিএসজির হয়ে লক্ষ্যভেদ করেন পঞ্চম মিনিটে। বার্সেলোনা থেকে পিএসজিতে আসা এই স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড গত সপ্তাহে হ্যাটট্রিক করেছিলেন চ্যাম্পিয়নস লিগে।
নতুন মৌসুমে লিগে প্রথম জয় পেলেও পয়েন্ট টেবিলে পিএসজি এখন ৮ নম্বরে। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিল।
এদিকে জার্মান বুন্দেসলিগায় নবাগত এসভি এভাসবার্গের মাঠে রবিবার ২-১ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। ২৬ মিনিটে লেনার্ট কার্লের গোলে এগিয়ে গিয়েছিল বায়ার্ন।
৬১ মিনিটে এভাসবার্গ সমতা ফেরালেও ৭২ মিনিটে হ্যারি কেইনের গোল ব্যবধান গড়ে দেয় ম্যাচের। বায়ার্নের হয়ে এটা তার ১৫০তম গোল। ২০২৩ সালের আগস্টে বায়ার্নে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫৩ ম্যাচে ১৫০ গোল করলেন কেইন। বুন্দেসলিগায় ৯৭ ম্যাচে এটা তার ৯৯তম গোল। ২০২৩-২৪ মৌসুম থেকে ইউরোপের সেরা পাঁচ লিগের যে কারও চেয়ে ১০টি বেশি গোল করেছেন কেইন।
বুন্দেসলিগায় প্রথম ৪৩ ম্যাচে কেইন করেছিলেন ৫০ গোল, এত দ্রুত এই লিগে ৫০ গোলের মাইলফলকে পা রাখতে পারেনি আর কেউ। লিগে দ্রুততম ১০০ গোলের দুয়ারেও রয়েছেন তিনি।
এদিকে লা লিগায় চোট পাওয়া হুলিয়ান আলভারেসকে ছাড়াই রিয়াল সোসিয়েদাদকে ৩-০ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। আর লামিন ইয়ামালের জোড়া গোলে লেভান্তেকে ৪-২ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। টানা ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সা।



