প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি টিনএজার বুয়াদি

১০০ মিলিয়ন ইউরোয় লিল থেকে ম্যানচেস্টার সিটিতে বুয়াদি। ছবি: সংগৃহীত
আইয়ুব বুয়াদির লিল থেকে ম্যানচেস্টার সিটিতে আসাটা ছিল সময়ের অপেক্ষা। অবশেষে ঘোষণাটা এল আজ। ১৮ বছর বয়সী মনক্কোর এই মিডফিল্ডারকে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে দলে ভেড়াল সিটি।
সিটি এজন্য ৯৫ মিলিয়ন ইউরো নগদ দিবে লিলকে। বোনাস হিসেবে যোগ হতে পারে আরও ৫ মিলিয়ন ইউরো। ২০৩১ সাল পর্যন্ত বুয়াদি থাকবেন ইংল্যান্ডের ক্লাবটিতে।
মরক্কোর এই ফুটবলার ২০২৪ সালে লিল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে লেনি ইয়োরোর ৭০ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফি-র রেকর্ড ভাঙ্গলেন। প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি টিনএজার এখন তিনিই।
স্বপ্নের ক্লাবে যোগ দিয়ে বুয়াদি বললেন,‘ম্যানচেস্টার সিটি আমার কাছে বিশ্বের সেরা ক্লাব। এখানে আসতে পারা এবং নিজেকে একজন সিটির খেলোয়াড় বলতে পারা স্বপ্নের মতো। নিজেকে সেরা খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে এবং খেলাটির শীর্ষ পর্যায়ে পৌঁছাতে আমি জীবনের কঠোর পরিশ্রম করেছি।’
তিনি আরও যোগ করেন,‘আমি অনেক বছর ধরে সিটির খেলা দেখেছি, তাদের খেলার ধরণ আমার খুব পছন্দ। সিটি সবসময় মানসম্পন্ন ফুটবল খেলার চেষ্টা করে। আর তারা প্রমাণ করেছে যে তারা সেরা। এই ক্লাবটি জেতার জন্যই তৈরি হয়েছে।’
বার্সেলোনায় চলে যাওয়া রোদ্রির শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বুয়াদি। রোদ্রি না থাকায় নতুন কোচ এনজো মারেস্কা বোর্নমাউথের বিপক্ষে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে সেন্ট্রাল-ব্যাক মার্ক গুইহিকে মাঝমাঠে খেলিয়েছিলেন।
১৮ বছর বয়সী বুয়াদি বিশ্বকাপে মরক্কোর ছয় ম্যাচের পাঁচটিতেই শুরুর একাদশে ছিলেন। ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের ম্যাচে আলাদা করে নজর কেড়েছিলেন তিনি।






