Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

এসিএল চোটে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে পিএসজির তারকা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ২০:১২
শেয়ার করুন:
এসিএল চোটে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে পিএসজির তারকা

সংগৃহীত ছবি

পিএসজির জন্য দুঃসংবাদ। ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেয়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার দেজিরে দুয়ে। শনিবার নিসের বিপক্ষে লিগ আঁর ম্যাচে এই চোট পান ফরাসি তরুণ। অস্ত্রোপচারের জন্য চলতি মাসের শেষ হওয়ার আগেই তার প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছে প্যারিসের ক্লাবটি।

এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, ‘নিসের বিপক্ষে দলের ম্যাচে দেজিরে দুয়ের ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেছে। চলতি মাস শেষ হওয়ার আগেই তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।’

এসিএল বা হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেলে সাধারণত অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়া মিলিয়ে মাঠে ফিরতে ৬ থেকে ৯ মাস, কখনো ১২ মাসও লাগতে পারে। তবে ফুটবলের মতো উচ্চগতির খেলায় পুরোপুরি ফিট হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরতে প্রায় ৯ থেকে ১২ মাস সময় লাগতে পারে। ফলে চলতি মৌসুমে দুয়ের আর মাঠে ফেরার সম্ভাবনা খুবই কম। তাই সবকিছু ঠিকঠাক থাকলেও ২০২৭-২৮ মৌসুমের আগে তার মাঠে ফেরা কঠিন হতে পারে। যদিও পিএসজি এখনো তার ফেরার নির্দিষ্ট সময় জানায়নি।

ফরাসি ফুটবলের অন্যতম প্রতিভাবান তরুণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দুয়ে। রেনে থেকে উঠে এসে বর্তমানে পিএসজির গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ২০২৪ সালের গ্রীষ্মকালীন দলবদলে তাকে দলে ভেড়ায় প্যারিসের ক্লাবটি।

অপ্টার পরিসংখ্যান অনুযায়ী, ক্যারিয়ারে এখন পর্যন্ত লিগ আঁতে ১২১ ম্যাচ খেলেছেন দুয়ে। গোল করেছেন ২২টি, সঙ্গে রয়েছে ১৬টি অ্যাসিস্ট। চলতি ২০২৬-২৭ মৌসুমে ১০ ম্যাচে মাঠে নেমে ৫৭১ মিনিট খেলেছেন তিনি। গোল করেছেন দুটি, করিয়েছেন একটি। গত মৌসুমে ২৩ ম্যাচে তার গোল ছিল সাতটি, অ্যাসিস্ট চারটি।

দুয়ের চোটে পিএসজির আক্রমণভাগ নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন কোচ লুইস এনরিকে। এর আগে গত অক্টোবরে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে হাঁটুর চোটে মাঠের বাইরে চলে যান জর্জিয়ান তারকা খভিচা কাভারৎসখেলিয়াও। ফলে আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে একসঙ্গে হারাল পিএসজি।

এ পরিস্থিতিতে জানুয়ারিতে শুরু হতে যাওয়া শীতকালীন দলবদলে নতুন খেলোয়াড় নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পারে ফরাসি ক্লাবটি।

গত মৌসুমে দুটি পেশির চোটের কারণে প্রায় ৭৯ দিন মাঠের বাইরে ছিলেন দুয়ে। তবে এবারই ক্যারিয়ারের সবচেয়ে গুরুতর চোটে পড়লেন ২০ বছর বয়সী এই ফুটবলার।

দেজিরে দুয়েপিএসজিএসিএল ইনজুরিদেজিরে দুয়ে ইনজুরিলুইস এনরিকে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার