Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মেসির রেকর্ডে ভাগ বসালেন রাফিনিয়া

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৩
মেসির রেকর্ডে ভাগ বসালেন রাফিনিয়া

লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে হান্সি ফ্লিকের বার্সেলোনা। জোড়া গোল করে আলো কেড়েছেন তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। অন্যদিকে লিওনেল মেসির রেকর্ড ছুঁয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। একই সঙ্গে লা লিগায় তিনি পেয়েছেন ৫০তম গোলের দেখা।

রবিবার রাতে মেস্তায়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের কোণঠাসা করে রাখে কাতালানরা। ষষ্ঠ মিনিটে ফিরমিন লোপেসের বাড়ানো বল থেকে দারুণ এক ফ্লিকে বার্সাকে এগিয়ে দেন ইয়ামাল। ২২তম মিনিটে লোপেস নিজেই দলের ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধের ঠিক শুরুতেই আসে রাফিনিয়ার সেই রেকর্ড গড়া মুহূর্ত।

আরও পড়ুন

বার্সার জয় ম্যানইউর ড্র

০৭ সেপ্টেম্বর ২০২৬

ইয়ামালের পাস পেয়ে গোলমুখে বল বাড়ান লোপেস। আলতো টোকায় ফাঁকা জালে বল পাঠিয়ে দেন বার্সেলোনা অধিনায়ক। এই গোলের সুবাদে চলতি লা লিগা মৌসুমে নিজের প্রথম চার ম্যাচে তার ৬ গোল হয়ে গেল। একবিংশ শতাব্দীতে বার্সেলোনার জার্সিতে লিগের প্রথম চার ম্যাচে ৬ গোল করার এই অভাবনীয় কীর্তি এতদিন শুধু এককভাবে নিজের দখলে রেখেছিলেন খোদ লিওনেল মেসি।

এর আগে ২০১২-১৩ এবং ২০১৩-১৪ মৌসুমে দুই দফায় প্রথম চার ম্যাচে ৬ গোল করেছিলেন আর্জেন্টাইন জাদুকর। মেস্তায়ায় ভ্যালেন্সিয়ার জালে বল পাঠিয়ে মেসির পাশে নাম লেখালেন রাফিনিয়া। চলতি মৌসুমে এলচের বিপক্ষে জোড়া গোল, অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে এক গোল এবং রায়ো ভাইয়েকানোর বিপক্ষে জোড়া গোলের পর ভ্যালেন্সিয়ার বিপক্ষে এই জাদুকরি পারফরম্যান্সে লা লিগার গোলদাতাদের তালিকার একদম শীর্ষে অবস্থান করছেন তিনি।

রাফিনিয়ার রেকর্ডের পর ম্যাচে আরও দুই গোল পায় বার্সা। ৭৯তম মিনিটে পেদ্রি এবং ৮৪তম মিনিটে ইয়ামাল নিজের দ্বিতীয় গোল করলে ৫-০ ব্যবধানের এক বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের দল।

লা লিগালিওনেল মেসিরাফিনিয়াবার্সেলোনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    advertiseadvertise