Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সাফ ফুটবল

হ্যাটট্রিক শিরোপার ফাইনাল

  • মুখোমুখি ১৩ ম্যাচে ১০টিতে জিতেছে ভারত
  • বাংলাদেশের জয় ২টিতে। ড্র এক ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:৫৭
হ্যাটট্রিক শিরোপার ফাইনাল

ছবি: আগামীর সময়

গৌহাটিতে ২০১৬ নারী সাফে প্রথম ফাইনালের মঞ্চে পৌঁছেছিল বাংলাদেশ। সেবার স্বাগতিক ভারতের সঙ্গে শিরোপা লড়াইয়ে পেরে ওঠেনি বাংলাদেশ। সে হার ফিরিয়ে দেওয়ার সুযোগ আজ তাদের সামনে।

টানা পাঁচ শিরোপা জয়ের পর ভারতের শ্রেষ্ঠত্ব কেড়ে নিয়েছে বাংলাদেশ। শেষ দুই আসরে ফাইনালেই আসতে পারেনি সবচেয়ে সফল দলটি। সাত বছর পর ফাইনাল মঞ্চে সেই না পারার আক্ষেপ ঘোচানোর সুযোগ আজ ভারতের সামনে।

তাই নির্দ্বিধায় বলা যায়, গোয়ার পন্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ হতে যাচ্ছে অনেক হিসাব চুকানোর ফাইনাল।

বাংলাদেশ শিবিরে বয়ে চলা ঝড়টা থেমেছে নেপালকে সেমিফাইনালে হারিয়ে। ভেতর-বাইরের অনেক ঘটনায় বাংলাদেশকে দেখাচ্ছিল বড্ড অচেনা। ফাইনালে আসার পথটা কঠিন হয় গ্রুপ ম্যাচে ভারতের কাছে হেরে। এর মাঝে দলের অভিজ্ঞ লেফটব্যাক শিউলি আজিমের মায়ের অকালমৃত্যু আরও অগোছালো করে দেয় দলকে। সেমিফাইনালে নেপালের বিপক্ষে তারা নামে কোনো প্রস্তুতি ছাড়াই। তারপরও শোককে শক্তিতে বদলে ম্যাচটা বাংলাদেশ জিতে নেয়। সে জয়টা বদলে দিয়েছে দলকে। শুক্রবার সকালে ফাইনালের শেষ প্রস্তুতি সারা বাংলাদেশ দলকে দেখে অনেক সুসংগঠিত মনে হয়েছে। প্রথমবারের মতো ভারতকে হারিয়ে শিরোপা উদযাপনে মুখিয়ে ঋতুপর্ণা-মারিয়ারা।

মহারণের আগে বাংলাদেশ দল চাইলে অতীত থেকে অনেক উদ্দীপনা কুড়িয়ে নিতে পারে। ২০২২ ও ২০২৪ সাফের দুই ফাইনালে কাঠমান্ডুতে নেপালের দর্শকদের সামনে স্বাগতিকদের হারিয়ে মানসিক শক্তির যে প্রমাণ তারা রেখেছিল, তার পুনরাবৃত্তি ঘটাতে হবে গোয়ায়। কোচ পিটার বাটলার অবশ্য অতীত ভুলে শুধুই সামনে তাকাতে চাইছেন।

বাটলারের কাছে মাঠের প্রস্তুতির চেয়ে দলের মাঝে ফাইনাল খেলার মানসিকতা গড়ে তোলাই গুরুত্বপূর্ণ। তাই তো, খেলোয়াড়দের সঙ্গে তিনি কথা বলেছেন আলাদা করে। যার যার দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, ‘ফাইনাল বলে ব্যতিক্রম কিছু না। আমরা সকালে শুধু একটি হালকা সেশন করেছি। ভিডিও অ্যানালাইসিস করেছি এবং আগামীকাল (আজ) সকালেও করব। আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি।’

গ্রুপে ভারতের কাছে হারের কথাটা মনে করিয়ে দিলে কোচ যেন একটু বিরক্তই হন। দলের ভেতরে নানা সমস্যার কথা মনে করিয়ে দিয়ে বললেন, ‘মাঠের বাইরে ও ভেতরে আমাদের অনেক সমস্যা ছিল, ইনজুরি ছিল। অনেক কিছু সামলে আমরা ফাইনালে। দারুণ ফুটবল খেলে সেখানে পৌঁছেছি নাকি বাজে ফুটবল খেলে, তা কোনো ব্যাপার নয়। মেয়েরা অসাধারণ মানসিক দৃঢ়তা দেখিয়েছে এবং এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আগামীকাল (আজ) সম্পূর্ণ ভিন্ন একটি প্রেক্ষাপট। ভারতের কাছে আমরা যে আগের ম্যাচে হেরেছিলাম, তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

সাবিনার পর এবার মারিয়া মান্ডার সামনে শিরোপা হাতে নেওয়ার হাতছানি। সেটি করতে তার দলকে খেলতে হবে ছকে বাঁধা ফুটবল। তার জন্য প্রস্তুত থাকার কথাই বলেছেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমরা জানি ভারত অনেক শক্তিশালী। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। লড়াই করতে প্রস্তুত আছি। দেশকে ভালো কিছু এনে দেওয়াই আমাদের লক্ষ্য।’

দলের অন্যতম প্লে-মেকার মনিকা চাকমার চোট ভাবাচ্ছে বাটলারকে। তবে তাকে পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তিনি। অভিজ্ঞ শিউলিকেও হয়তো ফাইনালে ব্যবহার করতে চাইবেন কোচ। মায়ের মৃত্যুশোক কাটিয়ে শিউলিও নিশ্চয়ই চাইবেন ইতিহাসের অংশ হতে।

ভারত কোচ ক্রিসপেন ছেত্রী দক্ষিণ এশিয়ার সেরা দলের শিরোপা লড়াইয়ের আগে থাকতে চান নম্র ও সতর্ক। গ্রুপে পাওয়া বড় জয়টা তার কাছে বড় নয়। বরং ভুটানের বিপক্ষে কষ্টার্জিত জয় থেকে শিক্ষা নিয়ে স্বাগতিক দলের কোচ চান শিরোপা পুনরুদ্ধার করতে, ‘আমার মনে হয় এই ম্যাচটিকে আগের ম্যাচের সঙ্গে তুলনা করা যাবে না। এটি সম্পূর্ণ ভিন্ন একটি ম্যাচ। বাংলাদেশ যেমন আমাদের শক্তি এবং দুর্বলতা জানে, আমরাও তাদেরটা জানি। সেভাবেই দুদল প্রস্তুত হয়ে আসবে। ভুটানের বিপক্ষে ম্যাচটা প্রমাণ দেয় কতটা কঠিন এ টুর্নামেন্ট। তাই আমাদের সতর্ক থাকতে হবে। আমরা শেষ দুটি সাফ জিততে পারিনি। সেরা ফুটবল খেলেই শিরোপা ফিরিয়ে আনতে হবে আমাদের।’

ভারত কোচ মনে করেন, এ ম্যাচে বাংলাদেশের হারানোর কিছু নেই। বরং তাদের আছে পাওয়ার অনেক কিছু। ঋতু-মারিয়ারা চাইবেন না গোয়ার সন্ধ্যাটা ভারতের হোক।


বাংলাদেশনারী সাফভারত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ১০ লাখ কোটির অর্থনীতির রূপরেখা

    ১০ লাখ কোটির অর্থনীতির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী