Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপ

প্রথম ম্যাচের আগে নেইমারের বার্তা ‘আমি প্রস্তুত’

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৪৪
প্রথম ম্যাচের আগে নেইমারের বার্তা ‘আমি প্রস্তুত’

সংগৃহীত ছবি

চোটের কারণে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে খেলা হচ্ছে না—খবরটা আগেই নিশ্চিত করেছিলেন সেলেসাওদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। মাঠের বাইরে থাকার এই হতাশা ভুলে দলের প্রথম ম্যাচের ঠিক আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিশেষ বার্তা দিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে জাতীয় দলের নীল রঙের জার্সি পরা একটি ছবি পোস্ট করে ১০ নম্বর জার্সিধারী এই তারকা লিখেছেন, 'যেকোনো চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত।'

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে রবিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় গ্রুপ ‘সি’-এর মহালড়াইয়ে মরক্কোর মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কাফ ইনজুরির কারণে এই ম্যাচে স্কোয়াডের বাইরে থাকলেও নেইমার যে মানসিকভাবে পুরোপুরি দলের সঙ্গেই আছেন, সেটা তার এই পোস্টেই স্পষ্ট।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের চোটের সর্বশেষ অবস্থা এবং তাকে দলে পাওয়ার পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেছেন কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সাবেক এই বস আশা করছেন, আগামী সপ্তাহেই পুরোদমে দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন নেইমার।

নেইমারের স্কোয়াডে থাকার গুরুত্ব তুলে ধরে আনচেলত্তি বলেন, 'নেইমার যত দ্রুত সম্ভব মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে। আমাদের প্রত্যাশা, ও দ্রুতই চোট কাটিয়ে আগামী সপ্তাহে দলের মূল অনুশীলনে যোগ দিতে পারবে। আমরা যখন নেইমারকে দলে ডাকছি, তখন শুধু তার ফুটবলীয় মানের (যা প্রশ্নাতীত) কথা ভেবে ডাকছি না; বরং দলের তরুণ খেলোয়াড়দের জন্য ও যে অভিজ্ঞতা আর অনন্য উদাহরণ তৈরি করতে পারে, সেটির কথাও মাথায় রাখছি।'

টুর্নামেন্টের অন্যতম কঠিন প্রতিপক্ষ মরক্কোর বিপক্ষে নেইমারকে ছাড়াই ছক কষতে হচ্ছে আনচেলত্তিকে। তবে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচে এই ফরোয়ার্ডকে শুরুর একাদশে পাওয়ার ব্যাপারে আশাবাদী সেলেসাওরা। দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের সোনালি ট্রফিটা নিজেদের শোকেসে তুলতে মরিয়া ব্রাজিল। নেইমারের এই লড়াকু বার্তা ডাগআউটে থাকা ভিনিসিয়ুস-রদ্রিগোদের মরক্কো বধের মিশনে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলেই বিশ্বাস সাম্বা ভক্তদের।

নোইমার২০২৬ ফিফা বিশ্বকাপব্রাজিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: