ক্ষমা নয়, আলভারেসের কাছে গোল চায় ক্লাব

সংগৃহীত ছবি
আতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যেতে চান তিনি। হুলিয়ান আলভারেসের এমন মন্তব্যের পর থেকে বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না। অনেক নাটকের পর আতলেতিকোতেই থেকে যেতে হচ্ছে আলভারেসকে। ক্লাবটির সমর্থকরা প্রায় প্রতি ম্যাচেই দুয়ো দিচ্ছে এই আর্জেন্টাইন তারকাকে। মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্তিনেস বলছেন, আলভারেসের আচরণে কষ্ট পেয়েছেন তিনিও। তবে ক্ষমা নয়, তিনি চান আলভারেস গোল করেই ভক্তদের মন জয় করুক।
চলতি মৌসুমে নিজের সেরা ফর্মের ধারেকাছেও নেই আলভারেশ। ক্লাবের হয়ে এখনো কোনো গোল করতে পারেননি তিনি। শুধু চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে মার্কোসের গোলে অ্যাসিস্ট করেন তিনি।
আতলেতিকো মাদ্রিদের সমর্থক মার্তিনেস-আলমেইদা সম্প্রতি কাদেনা কোপকে বলেন, আলভারেসের কাছে এখন গোল ছাড়া আর কিছুই চাওয়ার নেই তাদের, ‘আলভারেসের ওপর কি আমি ক্ষুব্ধ? হ্যাঁ অবশ্যই। সেই রাগ দেখিয়ে কি আমাদের কোনো লাভ হবে? না। আতলেতিকোর সমর্থকদের মধ্যে এ নিয়ে বিতর্ক হতে পারে। আমি তাকে ক্ষমা চাইতে বলছি না, আমি চাই সে গোল করুক।‘
জানা গেছে, সব কিছু মিলিয়ে বেশ হতাশায় ভুগছেন আলভারেস। আলমেইদার মতে, সবাই মিলে এখন আলভারেসকে সেরা ছন্দে ফেরাতে হবে, ‘আমাদের সবার এখন যা করতে হবে, তা হলো হুলিয়ানকে আবার ছন্দে ফেরানো। কারণ তা না হলে আগামী বছর তার মূল্য অর্ধেকে নেমে আসবে- এটা ছাড়াও আরও অনেক বিষয় আছে। যদিও তার ‘আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই’ মন্তব্য আমাদের কষ্ট দিয়েছে, আমার মনে হয় না, সে ক্ষমা চাইলে কোনো লাভ হবে। আমাদের এখন তাকে গোল করতে বলা এবং গোল করার ভিত্তিতেই তার বিচার করতে হবে।‘



