মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

জেসিকা পেগুলার পরিবারের সম্পদের পরিমাণ প্রায় ১২ বিলিয়ন ডলার। এমা নাভারোর পারিবারিক সম্পদের পরিমাণ প্রায় ৩ বিলিয়ন ডলার। সেই দুজন মুখোমুখি হয়েছিলেন ইউএস ওপেন নারী এককের কোয়ার্টার ফাইনালে।
২ ঘণ্টা ২০ মিনিটের লড়াইয়ে ৩-৬, ৬-৪, ৬-৩ গেমে জিতে ক্যারিয়ারের তৃতীয় ইউএস ওপেন সেমিফাইনাল নিশ্চিত করেন জেসিকা। ৩২ বছর বয়সী পেগুলা র্যাংকিংয়ে বিশ্বের ৩ নম্বর খেলোয়াড়।
তিনি এনএফএল দল ‘বাফেলো বিলস’ এবং এনএইচএল দল ‘বাফেলো সাব্রেস’-এর মালিকের মেয়ে। পেগুলা শুধু টেনিস ট্যুর থেকেই প্রাইজমানি হিসেবে আয় করেন প্রায় ২৬ মিলিয়ন ডলার।





