দুই উইকেট নিলেও জয় দেখছে না বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক

ব্যাটিং ব্যর্থতায় বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। তাই উইন্ডিজকে জয়ের পথে বড় বাধাও দিতে পারছে না নাজমুল হোসেন শান্তর দল। একইসঙ্গে টেস্টের শেষ ইনিংসে উইন্ডিজ দুই ওপেনার ভালো করায় বাংলাদেশের জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়েছে। তাই জোড়া উইকেট তুলে নিলেও স্বাগতিকদের জয়ের কোনো সম্ভাবনাই নেই।
ব্রেন্ডন কিংয়ের ৭১ রানে ভালো ভাবেই জয়ের দিকে এগোচ্ছে বাংলাদেশ। ২ উইকেটে ১৩১ রান তাদের। জিততে হলে আর ৩৯ রান চাই উইন্ডিজের। হাসান মাহমুদ ও শরিফুলের উইকেটেই যা একটু স্বস্তি এসেছে বাংলাদেশের। তাতে অবশ্য কোনো কাজই হয়নি। শরিফুলের ৪৯ রানে জন ক্যাম্পবেলকে ফিরিয়ে ১১২ রানের জুটি ভাঙ্গেন। হাসান চন্দরপলকে দ্রুত ফেরান।



