আগামীর সময়

স্বাধীনতা দিবসের ম‍্যাচের দিন অনুপস্থিত বিসিবি প্রধান আমিনুল

স্বাধীনতা দিবসের ম‍্যাচের দিন অনুপস্থিত বিসিবি প্রধান আমিনুল

সংগৃহীত ছবি

দেশে থাকলে এই ম‍্যাচটি খেলতে পারতেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি প্রেসিডেন্টের উত্তপ্ত চেয়ারের উত্তাপ ঝেরে খেলোয়াড়ী জীবনে ফিরে যেতে পারতেন। সুযোগ ছিল নিজের প্রিয় স্কুপ শট খেলার। তার কিছুই হলো না। অস্ট্রেলিয়া থেকে এখনও ফিরে না আসায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিসিবির আয়োজনে নেই খোদ বিসিবি প্রধান।

গত ডিসেম্বরে ১৬ ডিসেম্বর সৌহার্দ্যের ম‍্যাচ খেলেছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রতিবার ম‍্যাচ খেলার রীতি ভাঙা হয়েছিল সেবার। পরের ম‍্যাচ আবার ফিরল পুরোনো রূপে। মাঠে ফিরছেন সাবেক ক্রিকেটাররা।

স্বাধীনতা দিবসকে সামনে রেখে একটি বিশেষ প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 'ইন্ডিপেনডেন্স ডে এক্সিবিশন ক্রিকেট ম্যাচ ২০২৬' নামের এই ম্যাচে লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলবেন সাবেক ক্রিকেটাররা।

২৬ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়ানোর কথা রয়েছে। স্বাধীনতা দিবসের গুরুত্ব ধরে রেখে এর আগে শহীদ জুয়েল ও মোস্তাকের নামে বিভক্ত হয়ে ম্যাচ খেলেছেন সাবেকরা। মুক্তিযুদ্ধের সময় মারা যাওয়া দুই সাবেক ক্রিকেটারের নামে গ‍্যালারী নামকরণ করা হয়েছে মিরপুরে।

বিশেষ ম‍্যাচটি সামনে রেখে দুই দল প্রকাশ করেছে বিসিবি।

সবুজ দল: শাহরিয়ার নাফীস আহমেদ, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, নাদিফ চৌধুরী, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ সেলিম, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন মনির, আব্দুর রাজ্জাক, হাসিবুল হোসেন শান্ত, জামাল উদ্দিন বাবু ও হাসানুজ্জামান ঝরু। ম্যানেজার : ফারুক আহমেদ। কোচ : খন্দকার ওয়াহিদুল গনি।

লাল দল: জাহাঙ্গীর আলম, মেহরাব হোসেন অপি, মোহাম্মদ আশরাফুল, নাসির উদ্দিন ফারুক, মোহাম্মদ রফিক, মোহাম্মদ এহসানুল হক, খালেদ মাসুদ পাইলট, আনোয়ার হোসেন, তারেক আজিজ খান, মাহবুবুল আলম রবিন, ডলার মাহমুদ, ইলিয়াস সানি, মুশফিকুর রহমান বাবু ও সাজ্জাদ আহমেদ শিপন। ম্যানেজার: রকিবুল হাসান। কোচ: সারোয়ার ইমরান।

    শেয়ার করুন: