Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

‘আমার জন্মের আগে তার অভিষেক হয়েছিল’

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০৩
‘আমার জন্মের আগে তার অভিষেক হয়েছিল’

দুই দেশেন দুই ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও জো রুট।

আধুনিক টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারদের একজন জো রুট। ক্রিকেটের ঐতিহ্যবাহী এই ফরম্যাটে তিনিই এখন ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক। বৈশ্বিক তালিকায় তার ওপরে আছেন কেবল ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার। স্বাভাবিকভাবেই ক্রিকেট মহলে প্রায়ই প্রশ্ন ওঠে—রুট কি পারবেন টেন্ডুলকারের এভারেস্টসম রানের রেকর্ড ভাঙতে? এতদিন এই আলোচনা এড়িয়ে চললেও, এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রুট।

টেন্ডুলকারের রেকর্ড ভাঙার তাড়না যেমন রুটের মনে রয়েছে, তেমনি ক্রিকেটের এই ‘মাস্টার ব্লাস্টার’ প্রতি তার শ্রদ্ধা যে আকাশচুম্বী, তা-ও অকপটে স্বীকার করেছেন। সম্প্রতি নামী গণমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর সঙ্গে আলাপকালে রুট বলেন, 'আমাকে এখন এত বেশি এই প্রশ্নটা করা হয় যে, চাইলেও আমি আর এটা এড়িয়ে যেতে পারি না। খেলায় শচীন টেন্ডুলকার যা অর্জন করেছেন, তা এককথায় অবিশ্বাস্য। আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, তার পাশে আমার নাম উচ্চারণ করা হচ্ছে, এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি।'

টেন্ডুলকারের দীর্ঘ ক্যারিয়ার এবং অবিশ্বাস্য ধারাবাহিকতার প্রশংসা করে রুট আরও বলেন, 'আমার জন্মের আগেই তার টেস্ট অভিষেক হয়েছিল এবং মজার ব্যাপার হলো, আমার অভিষেক টেস্টেও উনি খেলছিলেন! তার এই দীর্ঘ পথচলাই তো এক পরম বিস্ময়। শুধু টেস্টের রানই নয়, ওয়ানডে ক্রিকেটে তার ৫০টি সেঞ্চুরি রয়েছে।'

ক্রিকেটের পাশাপাশি মাঠের বাইরের অবিশ্বাস্য চাপ সামলে শচীন যেভাবে দিনের পর দিন পারফর্ম করেছেন, তা রুটকে মুগ্ধ করে। ইংল্যান্ডের এই তারকা ব্যাটার বলেন, 'এই দীর্ঘ সময় ধরে উনি ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং সুপরিচিত মানুষ ছিলেন। সব চাপ সামলে এমন পারফরম্যান্স.... সত্যিই তিনি একজন অসাধারণ মানের ক্রিকেটার।'

৩৬ বছর বয়সী জো রুট যেভাবে রান তুলছেন, তাতে অনেকেই মনে করছেন শচীনের ১৫ হাজার ৯২১ টেস্ট রানের রেকর্ড ভাঙা তার পক্ষে অসম্ভব নয়। তবে এর জন্য নিজের খেলায় প্রতিনিয়ত পরিবর্তন ও মনঃসংযোগ ধরে রাখার ওপর জোর দিচ্ছেন রুট।

নিজের ব্যাটিং কৌশল নিয়ে রুট বলেন, 'আমি সবসময় নিজের ব্যাটিংকে আরও উন্নত করার চেষ্টা করি। টেকনিক্যাল বিষয়গুলো যেন একদম নিখুঁত থাকে, সেই চেষ্টাই থাকে আমার। যাতে মাঠে নামার পর টেকনিক নিয়ে বাড়তি চিন্তা না করে পরিস্থিতি অনুযায়ী কৌশলী ক্রিকেট খেলতে পারি। শুনতে খুব সহজ মনে হলেও, ক্রিজে গিয়ে খেলাটাই আসল কাজ।'

শচীনের কীর্তিকে স্পর্শ করতে রুটের আর কত রান প্রয়োজন, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে হিসাব-নিকাশ চললেও, রুট নিজে আপাতত মাটির কাছাকাছি থেকেই নিজের খেলাটা উপভোগ করতে চান।

শচীন টেন্ডুলকারজো রুটটেস্ট ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    advertiseadvertise