Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

রাইজিং স্টার্স এশিয়া কাপ

লঙ্কান ওপেনারদের ব্যাটিং তাণ্ডবে ভারতের বিদায়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ২৩:৪৬
শেয়ার করুন:
লঙ্কান ওপেনারদের ব্যাটিং তাণ্ডবে ভারতের বিদায়

সংগৃহীত ছবি

লক্ষ্যটা যেহেতু ৩১৮ এবং প্রতিপক্ষ ভারত তখন একটু হলেও বিচলিত হওয়ার কথা। কিন্তু শ্রীলঙ্কার দুই ওপেনার লাসিথ ক্রসপুলে ও সিনেথ জয়াবর্ধনের ব্যাটিং দেখে তা মনে হয়নি। ভারতের বোলারদের রীতিমতো তুলাধুনা করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন এই দুই লঙ্কান ব্যাটার। ৫১ বল বাকি থাকতে ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

দোহায় ৩১৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের উপর চড়াও হন ক্রসপুলে ও জয়াবর্ধনের। তাদের ১৭৪ রানের ওপেনিং জুটি জয়ের ভীত গড়ে দেয়। জয়াবর্ধনে ৭০ বলে ১০৫ রান করেন। তার ১৫০ স্ট্রাইকরেটই বলে দিচ্ছে ব্যাট হাতে কতটা দারুণ ছন্দে ছিলেন তিনি। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছয়। জয়াবর্ধনে বিদায় নেওয়ার পর রানের চাকা সচল রাখেন ক্রসপুলে। পূরণ করেন নিজের সেঞ্চুরি। তার ১০৭ বলে ১১৬ রানের ইনিংসটি সাজানো ছিল ১২টি চার ও ৩টি ছক্কায়।

ক্রসপুলে আউট হওয়ার পরও শ্রীলঙ্কার প্রয়োজন ছিল আরও ৫৩ রান। তবে নিশান মাদুশাঙ্কার আর পবন রথনায়েকর দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। মাদুশাঙ্কা ৫৮ রানে ও রথনায়েক ৩১ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ওপেনিংয়ে বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মার ব্যাটে দ্রুত রান তুলতে থাকে দলটি। প্রথম উইকেটে ৮০ রানের জুটি গড়ার পর অষ্টম ওভারের শেষ বলে বিদায় নেন সূর্যবংশী। জনিথ লিয়ানাগের বলে ক্রসপুলের হাতে ক্যাচ তুলে দেন তিনি। তার ২৭ বলের ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা।

অভিষেকও দারুণ ব্যাটিং করেন। ৬৩ বলে ৭৮ রানের ইনিংস খেলেন তিনি। অধিনায়ক তিলক ভার্মার ব্যাট থেকে আসে ৬৬ বলে ৫৩ রান। দুজনের ব্যাটে ১৫৯ রানে পৌঁছায় ভারত। এরপর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দলটি। ১৯৭ রানে তৃতীয় উইকেট হারানোর পর ২৩৫ রানেই ষষ্ঠ উইকেটের পতন ঘটে।

তবে শেষ দিকে শাহবাজ আহমেদ ও তনুশ কোটিয়ান দলের হাল ধরেন। সপ্তম উইকেটে ৭৩ রানের জুটি গড়েন তারা। শাহবাজ ৪৮ বলে ৫৪ এবং কোটিয়ান ৩০ বলে ২৮ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করে ভারত ‘এ’ দল। শ্রীলঙ্কার হয়ে নিপুন ধনঞ্জয়া,লিয়ানাগে ও রাভিন্দু ফার্নান্দো দুটি করে উইকেট নেন।

আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৫৩ বলে ২০৪ রান করেছিলেন ১৫ বছর বয়সী সূর্যবংশী। সেই ইনিংসে ছিল ২৮টি ছক্কা ও ৭টি চার। এবারও শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি তিনি।

আরেক সেমিফাইনালে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে।

রাইজিং স্টার্স এশিয়া কাপশ্রীলঙ্কা এ দলভারত এ দলবৈভব সূর্যবংশী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল ১০ হাজার কোটি টাকা

    শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল ১০ হাজার কোটি টাকা

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন