আবুধাবি টেস্ট
লিটন-মিরাজে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি
দ্বিতীয় সেশনের শেষভাগে ৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে থিতু করেছেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের প্রথম দিনের শেষ সেশনে ষষ্ঠ উইকেটে এই দুই ব্যাটারের ৫৯ রানের জুটিতে ৫ উইকেটে ২৮৪ রান করে ম্যাচে ফিরছে টাইগাররা।
২২১ থেকে ২২৫, ৪ রানের মধ্যেই মুমিনুল, মুশফিক ও নাজমুলকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে জুটি গড়েন লিটন-মিরাজ।
আফগান বোলারদের ভালোভাবেই সামলেছেন তারা। দিনের শেষ প্রান্তে বাংলাদেশের স্কোর ৩০০ রানের দিকে এগিয়ে যাচ্ছে এই দুই ব্যাটারের সুবাদে।
লিটন অপরাজিত আছেন ৩৯ রানে, মিরাজ করেছেন ২২ রান।



